আমি যদি রাজা হতাম
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যদি রাজা হতাম
মর্ত্যে বসেই স্বর্গে যেতাম,
হুলুস্থুলু বাঁধিয়ে দিতাম
হরিণবেড়ের মত।
খাবার খেতাম হাতির সমান,
খেতাম গোলা, ধনুক তামান,
পেট পুরে সব লোহার কামান,
হজমিগুলি যত।
রাজ্যজয়ের নাই হলো সখ,
সীমান্তে মোর হাজারটে যখ,
থাকতো মোর ঐ স্বর্ণের তখ’,
তাজ ঐ মাথার ‘পরে।
উজির-নাজির-মন্ত্রীরে দিয়ে
নিতুম সকল কাজ করিয়ে,
দিতুম মন্দ সব সরিয়ে
শান্তিতে দেশ ভরে।
খেতাম শুধু আইসক্রীম আর
চুরি করা সে তেঁতুল-আচার,
ঠোঙ্গার মুড়ি, কেকগুলো আর
মিষ্টি লজেন্সগুলো।
আইন-কানুন পালটে দিয়ে
করব আমি একশ বিয়ে,
কিচিরমিচির সংসার নিয়ে
কানে দিতেম তুলো।
রাজা হতে মন শুধু চায়;
কিন্তু সেদিন নেই যে আজ, হায়।
পড়ার চাপে ডিম ভেবে তাই
সিদ্ধ করি ঘড়ি।
একটি বারে আমায় স্ম’রো,
একটি দিনের রাজা করো,
ভিখেরি বেশটা একবার প’রো,
তোমার পায়ে পড়ি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন