ঘুম আসে
:-<
:-< 
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুম আসে দিনভর,
ঘুম আসে রাত্রে,
ঘুম আসে চোখ জুড়ে,
ঘুম আসে গাত্রে।
ঘুম আসে ক্লাসরুমে,
ঘুম আসে চেয়ারে,
ঘুম আসে জ্যাম-এ পড়ে,
ঘুম আসে fair-এ।
ঘুম আসে জলদি,
ঘুম আসে চটপট,
ঘুম আসে ডিউটিতে,
ঘুম আসে হটপট।
ঘুম আসে বিছানায়,
ঘুম আসে বালিশে,
মোড়লের ঘুম আসে
মনমরা সালিশে।
ঘুম আসে বাড়িতে,
ঘুম আসে গাড়িতে,
ঘুম আসে শাড়িতে,
ঘুম আসে হাঁড়িতে।
ঘুম আসে রাস্তায়,
ঘুম আসে নদীতে,
ঘুম আসে ফুটপাতে,
তুলো পেঁজা গদিতে।
ঘুম আসে অফিসে,
ঘুম আসে ফাইলে,
ঘুম আসে হাতে ধরে
কেউ টাকা চাইলে।
ঘুম আসে হাঁটতে,
ঘুম আসে দৌড়ে,
ঘুম আসে বাংলায়,
ঘুম আসে গৌড়ে।
ঘুম আসে এদেশে,
ঘুম আসে বিলেতে;
ঘুম আসে ছারপোকার
ছোট কোনো চিলেতে।
ঘুম আসে শান্তিতে,
ঘুম আসে যুদ্ধে,
ঘুম আসে জল খেয়ে
গৌতম বুদ্ধে।
ঘুম আসে সকলের,
ঘুম আসে সত্য,
ঘুম ছাড়া নেই ভাই
কারো কোনো গত্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন