write3 নাগরিক
সাংবাদিকতা পুরস্কার ২০১১
প্রত্যেক নাগরিক একজন সাংবাদিক[
আপনি কি জাতীয় ইলেট্রনিক মাধ্যমে আপনার প্রতিবেদন প্রকাশ করতে চান? তাহলে আপনার এলাকার কোন নাগরিকের বা প্রতিষ্ঠানের- বিশেষ করে নারীর সাফল্য, ব্যর্থতা, দুর্নীতি বা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা অথবা আপনার নিজের জীবনের কোন অভিজ্ঞতা বা আপনার এলাকার জীববৈচিত্র ও সংস্কৃতির প্রতিবেদন লিখিত অথবা অডিও করে অথবা ভিডিও আকারে আমাদের পাঠান।
আপনার প্রতিবেদন সরাসরি প্রকাশিত হবে http://www.write3.com -এ এবং নির্বাচিত সেরা প্রতিবেদনগুলো জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হবে। সেরা নির্বাচিত প্রতিবেদনগুলোর জন্য রয়েছে আর্থিক পুরস্কার।
প্রতিবেদন (লেখা ও ছবি/অডিও সাক্ষাৎকার/ভিডিও ফুটেজ)
পাঠানোর শর্তসমূহ
১. প্রতিবেদনটি বাস্তব ও সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরী করতে হবে এবং নিজের কোন মতামত দেয়া যাবে না।
২. একজন একাধিক প্রতিবেদন পাঠাতে পারবেন।
৩. প্রতিবেদনকারীর ফোন নাম্বার, ই-মেইল আ্যড্রেস ও ঠিকানা উল্লেখ থাকতে হবে।
৪. প্রতিবেদনে কারও প্রতি বিদ্বেষমূলক বা উসকানিমূলক বক্তব্য লেখা যাবে না।
৫. ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিতে আঘাত করে এমন কোনো প্রতিবেদন পাঠানো যাবে না।
৬. প্রতিবেদনটি অবশ্যই আপনার নিজের হতে হবে। অন্য কারও লেখা কপি করা যাবে না।
৭. প্রতিবেদনের চরিত্রগুলোর নিরাপত্তার জন্য প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করা যেতে পারে।
৮. প্রতিবেদনে অন্য কোন লেখার আংশিক উল্লেখ থাকলে যথাযথ তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
৯. প্রয়োজনে প্রতিবেদনে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য উপস্থাপন করতে হবে।
৯. লিখিত প্রতিবেদন সর্বনিম্ন ১৫০০ ও সর্বোচ্চ ২২৫০ শব্দের মধ্যে হতে হবে।
১০. ধারণকৃত ভিডিও ৫ মিনিটের এবং অডিও ১০ মিনিটের কম হতে পারবে না।
১১. কোনো মিডিয়ার সাথে নিবন্ধিত সাংবাদিক প্রতিবেদন পাঠাতে পারবেন না।
প্রতিবেদনের বিষয়বস্তু
১. কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সাফল্য, ব্যর্থতা, দুর্নীতির প্রতিবেদন।
২. আপনার নিজের জীবনের সফলতার গল্প- কাহিনী।
৩. প্রাচীন স্থাপত্য, শিক্ষা প্রতিষ্ঠান, জীববৈচিত্র ও সংস্কৃতির ফুটেজ।
৪. স্থানীয় গুণীজনের অবদানের কথা।
প্রতিবেদন (লেখা ও ছবি/অডিও সাক্ষাৎকার/ভিডিও ফুটেজ) পাঠানোর পদ্ধতি
১. প্রতিবেদন পাঠাতে ২৫ মে, ২০১১ এর মধ্যে http://www.write3.com -এ রেজিস্ট্রেশন করুন।
২. আপনার মোবাইল ফোনে write3 আপ্লিকেশন ডাউনলোড করে এটি ব্যবহারের মাধ্যমে প্রতিবেদন পাঠাতে পারেন।
৩. ক্যামেরা ও রেকর্ডার ব্যবহার করে ছবি ও তথ্য ধারণ করে কম্পিউটার থেকে http://www.write3.com -এ ঢুকে প্রতিবেদন আপলোড করতে পারেন।
৪. [email protected]-">[email protected]-এ আপনার প্রতিবেদন পাঠাতে পারেন।
প্রতিবেদন পাঠাতে ২৫ মে, ২০১১ এর মধ্যে http://www.write3.com -এ রেজিস্ট্রেশন করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৮১৫৬৭৭২, ৯১৩১৪২৪ (এক্স-১৫৬)
http://www.write3.com, [email protected]
আলোচিত ব্লগ
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
সংকীর্ণ মন

রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন
ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।