শুরু করলাম চেম্বার ভবনের পাশে থেকে। এরপর প্রায় গোটা আষ্টেক মন্ডপ পরিদর্শন সারলাম। বেশ লাগছিল সবার আনন্দ দেখতে। সারি বেঁধে সবাই মন্ডপে আসছে। প্রনাম নিবেদন করে যাচ্ছে। এর মাঝে তিনটে মন্ডপের ছবি শেয়ার করছি।
বোয়ালিয়া থানার পূর্ব দিকে সাবেক বি.আর.টি.সি ডিপো।
'কসমস'। প্রতি বছর এদের প্রতিমা ১ম স্থান পায়। এবার কি হবে জানিনা।
দৈনিক বার্তা মাঠে আগে এই মন্ডপ বসানো হত। বর্তমানে সে মাঠ বেদখল হয়েছে। জমি লিজ নিয়ে সেখানে জিপি, ইবিএল এর অফিস হয়েছে। দেশের আয় বেড়েছে। প্রতিমার স্থান হয়েছে মাঠ পেরিয়ে পদ্মার তীরের কাছাকাছি, সংকীর্ণ এক স্থানে।
তালাইমারী।
সবাইকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


