গোসল কৈরা চুল আচ্রাইতে গিয়া চোক্ষে পড়ল একখান সাদা চুল,চুল কিঞ্চিত বড় হৈয়া যাওনে মনে হয় আগে দেখি নাই। বহুত কসরত কৈরা লগে আরো তিন-তিনখান কালা চুল বিসর্জন দিয়া অবশেষে ঐটারে তুইলা আনতে সমর্থ হৈলাম। হের্পরই মনে পৈরা গেল ছুডু বেলার কাহিনী, আমার মেঝো আর ছোট মামার সাদা চুল তুলার ঠিকাদারী কাম পর্যাপ্ত ঠিকাদারের অভাবে সবসময় আমিই পাইতাম। টেন্ডার-টুন্ডারের ধার ধরতে হয় নাই ডিরেক্ট অ্যাকশন,আর টেকা পয়সার হিসাব আছিল চুলের সংখ্যার উপ্রে। ছোট মামা কহনও টাকা পয়সা ইধার-উধার করে নাই,বাংলা ছবির ছোড পোলা ইলিয়াস কাঞ্চনের মত বড়ই ভালা লুক আছিল। তয় মেঝো মামা যথারীতি বাংলা ছবির মাইঝা পোলা প্রবীর মিত্র/জাফরের মতন বদ আছিলেন,টেকা পয়সা নিয়া প্রায়ই গ্যান্জাম কর্ত । হয় তুইলা আনা সাদা চুল কম কৈরা গুন্ত আর নাইলে পরে টেকা দিমু কৈত,সেই পর আইজ পর্যন্ত আপন আর হৈল না !
হায়রে আর এহন আমার সাদা চুল আমারেই তুলতে হয়,এই দুস্ক রাখি কই? কি না মজার আছিল সেই দিনগুলা!
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট [link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন