somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ দলের অবশ্যই পাকিস্তান সফর করা উচিত

১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ক্রিকেট আগায়া যাক এইটা কিছু লোকের সহ্য হইতাসে না,তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে নামসে। তারাই এখন সম্পূর্ণ ভিত্তিহীন অজুহাতে বাংলাদেশ দল যেন পাকিস্তান সফর না করে সেইটা নিয়া বিভিন্ন অপপ্রচার চালাইতাসে। তাজ্জব ব্যাপার,যেইখানে বোর্ড সভাপতি কামাল স্যার নিজে গিয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ কইরা সন্তুষ্ট হইসেন সেইখানে কিছু লোক ঘরে বইসা চোখে শুধু বোমাবাজি দেখে! যে কোনো খেলায় উন্নতি করতে হইলে বেশি বেশি কইরা খেলতে হয়,আর বিশেষ কইরা ক্রিকেট খেলায় বাইরের দেশে গিয়া না খেললে খেলোয়ারেরা ব্যক্তিগতভাবে উন্নতি করতে পারে না। তাই পাকিস্তান সফর আমাদের ক্রিকেটারদের জন্য খুবই দরকার,বাস্তবতা স্বীকার কইরা স্যারের মত আমাদের সবাইরে এইটা বুঝতে হইব। নিচের বিষয়গুলা বিবেচনা করলে কারোরই পাকিস্তান সফরের বিরোধিতা করার কথা না

১/আমরা নিশ্চই এশিয়া কাপের পর ফেসবুক-ব্লগে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ এর কান্নার কথা ভুইলা যাই নাই,তার সেকি ভয়াবহ কান্না কিছুতেই থামানো যায় না! সে কোনো ভাবেই এই কাপ নিবে না,তারে এত কইরা বুঝানো হইলো এইটাতো খেলারে ভাই আর খেলায় হার-জিত থাকেই কিন্তু তার কান্নামুখে একই কথা বাংলাদেশী ভাইদের হারায়া জিতা এই কাপ সে তার জান থাকতেও নিব না। সেই হৃদয়বিদারক দৃশ্য যারা দেখসেন তারা আজকে কেমন কইরা এত নিমকহারাম হন,ভাইয়ের বিপদেতো এখন ভাইদেরই নিজের প্রানের মায়া ত্যাগ কইরা আগায়া যাওয়া উচিত নাকি?

২/আমাদের সম্মানিত বোর্ড সভাপতি কামাল স্যার অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী যার প্রমান আমরা কিছুদিন আগেই এশিয়া কাপে দেখসি। তামিম ইকবাল যেন ভালো খেলে সেই জন্য উনি নিজের ইজ্জতের ঝুকি নিয়া তামিমরে দল থাইকা বাদ দিসিলেন উদ্দেশ্য অভিমানী তামিমের কাছ থাইকা তার সেরা খেলাটা বাইর কইরা নিয়া আসা,এর ফলাফল সম্পর্কে আর নতুন কইরা কিছু বলার নাই । এইখানেই স্যারের বিচক্ষণতার প্রমান পাওয়া যায়,এই সফর সম্পর্কে উনার চিন্তা ভাবনাও উনার গভীর চিন্তাশীলতা,সৃষ্টিশীলতার নিদর্শন দেয় । উনি চিন্তা কইরা দেখসেন এই সফর আমাদের ক্রিকেট দলের প্রধান সমস্যা আমাদের ব্যাটসম্যানদের নার্ভ শক্ত করতে বিরাট ভুমিকা রাখব । কারণ আমাদের ব্যাটসম্যানদের মাঠে পাকি ক্রিকেটারদের সাথে সাথে মাঠের বাইরে কখন কি হয় এবং কিছু হইলে কোন পথ দিয়া পালাইতে হইব এইটা নিয়াও ভাবতে হইব । ফলে সাকিব,মুশফিক,তামিমরা এই সিরিজের অভিজ্ঞতা নিয়া ভবিষ্যতে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে আরো ভালো খেলা উপহার দেওয়ার সামর্থ অর্জন করব।

৩/ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড়,সবাই নিশ্চই এইটা স্বীকার করবেন আইসিসির প্রধানের পদ একটা বিরাট সম্মানের ব্যাপার। বলা হয়ে থাকে আইসিসির প্রধান জাতিসংঘ প্রধানের থাইকাও বেশি সম্মান পাইয়া থাকেন,এখন এই বিরাট সম্মানের ব্যাপারতো এমনি এমনি আসব না। কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়,দেশের জন্য এই বিরাট সম্মান আনার লাইগা আমাদের ক্রিকেট দল কি সামান্য এই ত্যাগ স্বীকার করতে পারব না!

তাই আমি চাই বাংলাদেশ ক্রিকেট দল এই সফর করুক এবং আমি চাই আপনাদের সবার চাওয়াও আমার মতই হোক।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×