somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা "সমস্যার" সমাধান করতে হবে বাংলাদেশকেই, কারণ-

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভৌগলিকভাবে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা মাত্র ২৭১ কি:মি: অপরদিকে ভারতের সাথে মায়ানমারের সীমানা ১৪৪৮ কি:মি:। বাংলাদেশের সাথে সীমানা আছে শুধুমাত্র ভারত এবং মায়ানমারের আর মায়ানমারের সীমানা আছে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এবং লাওস এর সাথে। মায়ানমারের রাখাইন অন্চলটি বাংলাদেশের সাথে সংস্লিষ্ট, "মুংডু"। রোহিঙ্গা যেমন বাংলাদেশে আশ্রয় নিয়েছে বা নিচ্ছে তেমনি আশ্রয় নিয়েছে বা নিচ্ছে ভারতেও, কিন্তু বাংলাদেশে এই রোহিঙ্গা আসার চাপটা বরাবরই বেশি কারণ বাংলাদেশে আসার পথটি ভারতের মত পাহাড়ী বা দুর্গম নয় এবং নৌপথেও আসা যায়। রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশও মুসলমান তাই রোহিঙ্গারা বাংলাদেশে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তুলনামুলকভাবে বাংলাদেশের বিগত এবং বর্তমান সরকার রোহিঙ্গাদের প্রতি কঠোর নয়।

মায়ানমার আয়তনের দিক দিয়ে বাংলাদেশের চাইতে সাড়ে ৪গুণ বড়ো, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ- প্রাকৃতিক গ্যাস, কয়লা, উর্বর ভুমি এবং কাঠ। অপরদিকে মায়ানমারের প্রাকৃতিক সম্পদ- প্রাকৃটিক গ্যাস, তেল, কাঠ, টিন, পারমানবিক উপাদান, টাংসটেন, জিংক, কপার, লিড, কয়লা, মার্বল স্টোন, লাইম স্টোন, নানাবিধ খনিজ পাথর, হাইড্রো পাওয়ার এবং উর্বর ভুমি। অপর ভাষায় মায়ানমার হলো গুপ্তধন সমৃদ্ধ একটি দেশ, দীর্ঘদিন সামরিক শাষণে থাকার কারণে এখনো এইসব গুপ্তধন অনাবৃত হয়নি। বর্তমান বিশ্বের নিয়ন্ত্রক ব্যাবসায়িরা কোনো না কোনোভাবে মায়ানমারে ব্যাবসা সম্প্রসারনে নিয়োজিত, হালে বাংলাদেশের প্র‌থম সারির গার্মেন্টস মালিকরাও মায়ানমারে অফিস বা কারখানা খুলে রেখেছেন।

আয়তনগতভাবে বাংলাদেশের চাইতে সাড়ে 8 গুন বড়ো মায়ানমারের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চাইতে ৩ গুন কম। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইসলাম ধর্ম, ৯ শতাংশ হিন্দু ধর্ম এবং ১ শতাংশ অনান্য (বৌদ্ধ, খৃষ্টান, সাওতাল, পাহাড়ী) ধর্মের। অপরদিকে মায়ানমারের ৮৮ শতাংশ বৌদ্ধ, ৬ শতাংশ খৃষ্টান, ৪ শতাংশ ইসলাম এবং ২ শতাংশ অনান্য ধর্মের।

রাখাইন এবং রোহিঙ্গা সমস্যা হঠাৎ কোনো সমস্যা নয়, এটি দীর্ঘদিন হতে চলে আসা একটি ধারাবাহিক সমস্যা। এই সমস্যা মায়ানমারের জাতিগত নয় বরং আন্চলিক। শুধুমাত্র রাখাইন অন্চলকে ঘিরেই মায়ানমারের এই অপততপরতা, রোহিঙ্গাদের রাখাইন মুক্ত করা। ধারণা করা হয় প্রকৃতির যে অফুরন্ত সম্পদ মায়ানমারে আছে তার বেশিরভাগই আছে রাখাইন অন্চলে।

সামরিকভাবে এই সমস্যার সমাধান করা যাবে না। বিশ্বের বিবেক দেশগুলোও তাদের ভবিষ্যৎ ব্যাবসার কারনে সেইরকম চাপ দিবে না। বাংলাদেশে থাকা লক্ষ, লক্ষ রোহিঙ্গা হাসতে হাসতে মায়ানমার ফিরে যাবে না। কারন তারা জানে সেখানে তাদের জীবন কতটা দুর্বিষহো, কতটা রক্ত তারা ঝরিয়েছে বিনা কারনে, কত স্বজন, স্বপ্ন হারিয়েছে।

সামরিক সম্পদ হিসাবে বাংলাদেশের ২ টা সাবমেরিন আছে যা মায়ানমারের নেই কিন্তু অনান্য সামরিক সরন্জামে মায়ানমার এগিয়ে। এছাড়াও কোনো প্রত্যক্ষ্য সামরিক সমাধানে যদি বাংলাদেশ যেতে চায় তার পুরো সুবিধাটাই পাবে মায়ানমার। তাই পরোক্ষভাবে এই সমস্যার সমাধানে চীন এবং ভারতকে সাথে নিয়ে এগুতে হবে বাংলাদেশের। চীন যে মহাসড়ক নির্মান করতে চাচ্ছে এবং চীনের আন্চলিক মিত্র সন্ধানের সুবিধা নিয়ে এগুতে পারে বাংলাদেশ।

রোহিঙ্গারা তাদের ভাগ্য ফেরাতে প্রথমে তাদের নেতা নির্বাচন করতে হবে। কিছু নেতা হবেন প্রবাসী এবং কিছু নেতা হবেন রাখাইনে। এই সকল নেতা রোহিঙ্গাদের দাবি নিয়ে সোচ্চার হবেন, নির্যাতনের প্রতিবাদ করবেন এবং এই সকল নেতাদের বিশ্বঅংগনে কর্পোরেট ভাষায় ব্রান্ডিং করতে হবে বাংলাদেশকে। যেসকল বাংলাদেশি ভাই বোনেরা ফেসবুকে রোহিঙ্গা নিধনের ছবি শেয়ার সকাল, বিকাল, সন্ধ্যা করছেন তাদেরও কর্তব্য হবে রাখাইন রোহিঙ্গা নেতাদের প্রোমোট করা। দাও, বটি নিয়ে যুদ্ধে যাওয়ার ইচ্ছার চাইতে এইটা বেশি কার্য্যকর হবে। নেতা তাদের প্রয়োজন, যেদিন কফি আনান মায়ানমারে তার রিপোর্ট পেশ করছেন তার পরপরই কোন বেকুব একসাথে মায়ানমারের এতগুলো সেনা ফারিতে আক্রমন করবে!! যে কফি আনান মায়ানমার সামরিক বাহীনির বিরুদ্ধে এবং রোহিঙ্গাদের পক্ষে রিপোর্ট দিচ্ছেন সেই সন্ধিক্ষনে এমন আক্রমন তার প্রতিউত্তরে মায়ানমারের সামরিক হিসাবে ৪০০ নিহত (বেসামরিক হিসাব ১০০০ হতে পারে) এবং প্রায় ১ লক্ষ শর্ণার্থী বাংলাদেশে।

এই গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকার এবং এর জনগনকে সচেতন এবং কার্য্যকরি ভুমিকা নিতে হবে। ভুয়া খবরে তুরস্কের যু্দ্ধ জাহাজ মায়ানমারে রওনা হয়েছে, বৌদ্ধ নিধন শুরু হয়েছে কিংবা ২০০০ সালে নাফ নদীর যুদ্ধে ৬০০ নাসাকা মেরেছে বাংলাদেশ এমন ভুয়া খবর বর্জন করতে হবে। ঝড়ের বেগে আমিন না লিখে, শেয়ার না করে সুর্য্যের বেগে সচেতন হতে হবে..

এই সেপ্টেম্বরে জাতি সংঘ সম্মেলনে বাংলাদেশ এবং সমমনা দেশগুলির মায়ানমারের এই গনহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

(পরবর্তী- গুজবের নাফ নদীর যুদ্ধ, ৬০০ নাসাকা নিধন এবং বাংলাদেশ)

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×