ও পুলিশ, তুমি এই পুলিশই থেকো
এই করোনার মানবিকতা আগলে তুমি রেখ।
সময় এখন ভীষণ কঠিন
উলট পালট জীবন রুটিন,
সময় গুলো বন্দি এখন করোনার ভয়ে
অচেনা এই সময়ে পুলিশ তুমি আছো বন্ধু হয়ে।
কাজ নেই, আয় নেই, নেই ঘরে খাবার
নিরাপত্তার পাশাপাশি দিচ্ছো তুমি মানবিক "উপহার"।
কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা গ্রাম, কিবা শহর
চোখ বুজলেই আত্মীয় বন্ধু স্বজন এক নিমিষেই পর,
আসছেনা কেউ জানাজাতে, দিতে দিচ্ছে না কেউ মাটি
মরনের পরেও পাচ্ছি পুলিশ তোমায়, তুমিই বন্ধু খাটি।
এইযে পুলিশ তুমি ছিলে মহান মুক্তিযুদ্ধে
সোনার বাংলা সোনার হবে ছিলো তোমার সাধ যে,
মাঝের সময় কিছু ছিলো বড্ডো এলোমেলো
শত্রু পুলিশ, ঘুষের পুলিশ কেমন যেনো ছিলো।
এই করোনায় শুদ্ধ তুমি, পেয়েছ অনেক সুনাম,
পেয়েছ দোয়া অনেক তুমি, সেবাই ধর্ম আল্লাহর কালাম।
এই করোনায় শুদ্ধ তুমি ওহে পুলিশ ভাই
আমরা যেন আজ ও আগামীতে এই পুলিশকেই পাই,
এই করোনায় শুদ্ধ তুমি, মনে রেখ পুলিশ
বিপদে আপদে পাশেই থেকো বন্ধু হয়েই প্লিজ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২০ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



