ধর্মের নামে ধর্মকেই কুলষিত করা
১১ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমেই বলে নিচ্ছি যে আমি ব্লগে নতুন এসেছি। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মন্তব্য করলে ধরে নিব আপনার ক্ষমাসুন্দর দৃষ্টি আমাকে আরো ভালো লিখতে সাহায্য করবে।
হিন্দু লোকসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ বাংলাদেশ। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সারাদেশে প্রায় কয়েক হাজার পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ষষ্ঠীতে পূজা শুরু হয় এবং দশমীতে তা শেষ হয়। ষষ্ঠী-দশমী ভক্তরা দুর্গা মায়ের পূজা অর্চনা করেন। নানা আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দশমীতে দেবীকে বিদায় দেওয়া হয় বির্সজনের মাধ্যমে। কিন্তু দুঃখজনক হলেও একথা সত্যি যে, দুর্গাপূজার এতোসব আচার অনুষ্ঠানের বিপরীতে বর্তমানে কিছু অনাচার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দশমীতে এই অনাচার বেশি দেখা যায়। মদ্যপান আর তার সাথে হর্ষোৎফুল্ল হওয়া এই না হলে যেন দশমী পূর্ণতা পায় না। দশমীতে ছেলে-বুড়ো সবাইকে একটু গলা ভিজাতে হয়। এ যেন দেবীকে খুশি করার একমাত্র পথ। ইদানিং মেয়েরাও সেটাকে বাদ দেয় না। অবাক না হয়ে পারিনা যখন দেখি একটি যুবতি মেয়ে নেশা করে নাচানাচি করছে। এটাকে আপনি কী বলবেন ? আচার নাকি অনাচার ? এটা কি ধর্ম ? সংস্কৃত ধৃ-ধাতু থেকে ধর্ম শব্দটি এসেছে। ধৃ-ধাতু এর অর্থ ধারণ করা। অর্থাৎ মানুষ তার মঙ্গলরে জন্য যা ধারণ করে তাই ধর্ম। এইসব অনাচার কি মানুষের জন্য মঙ্গল বয়ে আনে ? নিশ্চয় না। ধর্মের নামে ধর্মকেই কুলষিত করা হচ্ছে কত সহজে।
অবশ্য ভিন্ন ধর্মের কিছু লোকও এই গলা ভিজানোর দলে যোগ দেন। সেটা তাদের ব্যাপার। কিন্তু হিন্দু গলা ভিজানোর এই রেওয়াজ থেকে বেরুতে না পারলে হিন্দু ধর্মের বারটা (১২ টা) বাজতে আর বেশি দিন বাকি নেই।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন