somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান িজয়াউল
অবমূল্যায়নের শিকার দুর্লভ প্রতিভা

ইসলামের অবমাননা এবং অনলাইন মুমিনদের করণীয়

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে ইসলাম ধর্ম,এর প্রসারের প্রক্রিয়া এবং মহানবীর জীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ঘিরে এখন সারাবিশ্বে তোলপাড় চলছে,এমতাবস্থায় অনেক মুমিনই ঠিক কি ধরণের প্রতিক্রিয়া জানাবেন সেটা নিয়ে কনফিউজড আছেন, তাদেরকে মোটামুটি একটা সমাধান দিতেই আমার আজকের এই প্রয়াস।

১/ প্রথমেই বিসমিল্লাহ্‌ বলে, ওই সিনেমার নির্মাতা এবং কলাকুশলী, সর্বোপরি তামাম বিধর্মীদের আপনার আয়ত্তে থাকা নিকৃষ্ট গালাগালগুলি বারংবার দিতে থাকুন, সেই সাথে আল্লাহর লানতও যুক্ত করে নিন।
২/ এখানে পর্ণের মাধ্যমে পুণ্যের শিক্ষা দেয়া হয়, এমনতর পেইজ গুলিতে লাইক দেয়া থাকলে ভালো, না থাকলে এক্ষুনি লাইকান, কারন একমাত্র এইসব পেজেই আপনি চলমান আন্দোলনের বিশুদ্ধ সংবাদ পাবেন।
৩/ লাইক দেয়া পেইজগুলি থেকে নিয়মিত ফটো শেয়ার করুন, বন্ধুবান্ধবদেরও এইসব শেয়ারে উৎসাহিত করুন, কিঞ্চিৎ ধমকা-ধমকিও করতে পারেন, এই ফটো শেয়ার করা তোমার ইমানি দায়িত্ব, না করলে জাহান্নামের আগুনে জ্বলবা।
এই পর্যন্ত করতে পারলেই মোটামুটি একটা প্রতিক্রিয়া জানানো হবে, তবে আপনি যদি আরও সাহসী হয়ে থাকেন,৭০ জন হুরপরী আপনার না হলেই নয়, তাহলে আপনাকে অনলাইন ছেড়ে সিধা রাজপথের আন্দোলনের লাইনে যেতে হবে।
এই আন্দোলনে খালি হাতে না গিয়ে, দেশীয় অস্ত্র- শস্ত্রে সজ্জিত হয়ে যাওয়া ভালো, বেশিকিছু সংগ্রহ করতে না পারলে নিদেনপক্ষে একটা লাঠি তো অবশ্যই।
এইবার আসুন জেনে নিই রাজপথের প্রত্যক্ষ আন্দোলনে আপনার করণীয় সম্পর্কে, যদিও আপনি ভালো করেই জানেন এমনতর আন্দলন করে ওই সিনেমা নির্মাতা অথবা সংশ্লিষ্ট কারো একটা গুপ্তকেশও ছিঁড়া সম্ভপর নয়, তথাপি মনোবল হারাবেন না, পূর্ণ মনবলে আন্দোলনে ঝাঁপিয়ে পরুন ঠিক এইভাবে,
১/ শুরুতেই মাথায় রাখতে হবে, ইমানি জোশ যত তীব্রই হোক না কেনও, আন্দোলনের অগ্রভাগে থাকা যাবে না, যদি থাকেন তবে জেনে রাখুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মী বাহিনীর দ্বারা পুটু মারা খাওয়ার সম্ভাবনা শতভাগ।
২/ হাতে থাকা অস্ত্র উপরে তুলে ধরুন, আর বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন,
“we are Muslims not Terrorists”
৪/ এইবার আন্দোলনরত অপরাপর লোকজন নিয়ে গাড়ি-ঘোড়া ভাংচুর শুরু করুন, ইয়াদ রাখবেন যত ভাংচুর তত নেকী।
৪/ভাংচুর শেষে এক জায়গাতে জড়ো হয়ে কুশপুত্তলিকা দাহের কাজটা সেরে নিন, এই কাজ ইসলামে বৈধ কি অবৈধ, সেই প্রশ্ন করবেন না কাউকে, সবাই আমার মতো নিরুত্তর থাকবে।
৫/ এবার ঘরে ফিরে এসে আন্দোলনের ফটো ফেসবুকে আপলোড করে সবাইকে ট্যাগের উপরে রাখেন সেই সাথে দুনিয়ার মুসলমান এক হও লড়াই করো টাইপ একটা স্ট্যাটাস আপডেট করুন।
৬/ যারা আপনার স্ট্যাটাস এ উল্টাপাল্টা কমেন্ট করবে,অথবা এই আন্দোলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলবে, মনে রাখবেন তারা ইসলামের শত্রু। সুতরাং, তাদের ওয়ালে গিয়ে দেশীয় উপায়ে ১৪ গুষ্টি উদ্ধার সমেত একখান পোস্ট করে আসুন, আর যদি সেই সুযোগ না থাকে তবে, তরে খাইছি, অথবা কোপ খাওয়ার জন্য প্রস্তুত থাক, এমন একটা মেসজ সেন্ড করে দিন।
ব্যস এর চাইতে ভালো প্রতিক্রিয়া জানানো আর কিছুতেই হতে পারে না,তবে দিন শেষে ইসলাম অথবা মহানবীর মানের যে অবনমন হয়েছে আপনি তার কতখানি উন্নয়ন ঘটাতে পারলেন সেই হিসেব কষবেন না, খবরদার।
তাহলেই হয়েছে, সব বরবাদ!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×