কারো ফোঁটায়- ফোঁটায় বিশুদ্ধতা, কারো দানায়-দানায়, কেউবা একটু বেশিই পিওর, কারুর পণ্য কিনলেই ভোক্তার ১৪ খান্দানের সবাই ধন্য, কেউ ১০ হাজার টাকার বিউটি ট্রিটমেন্ট ১০০ টাকার ফেয়ারনেস ক্রিমে দিয়ে দিচ্ছে, আবার গায়ে সাবান মেখে কেউ রাতারাতি স্টার হয়ে যাচ্ছে, কারোর এনার্জি ড্রিঙ্কে এতো এতো পাওয়ার যে সে তৈলাক্ত বাঁশে উঠানামার কাজে তার যাবতীয় শক্তির বিনিয়োগ ঘটাচ্ছে।
ভারতের ডিডি ন্যাশনালের যুগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, দশ/ বিশেক গুণ্ডার সাথে নায়কের তমুল লড়াই, অতঃপর নায়িকাকে উদ্ধার, নায়কের এতো শক্তির উৎস কি??
"বাবা-জর্দা"!!!!!!!!!
কর্পোরেট দুনিয়া, আমাদের যাই গিলাচ্ছে, আমরা গোগ্রাসে তাই গিলছি, আগে এক সাবানে পরিবারের সবার চলে যেত, এখন চলছে না, বাপ-ভাইয়ের অ্যান্টি- ব্যাকটেরিয়াল সোপ, মা- বোনদের গোলাপের নির্যাস মাখা গোলাপি সাবান, আবার ছোট্ট সোনামণির নাজুক ত্বকের জন্য আলাদা আইটেম। কই যামু,
মোবাইল কোম্পানিগুলি তো আমার ধারণা সব্বাই মানবসেবার মহান ব্রত নিয়ে এসেছে, তারা ৫০ টাকা দিয়ে সিম কিনলেই ১০০ টাকার টক- টাইম ফ্রি দিয়ে দিচ্ছে, নে বাবা আশিয়ান সিটির প্লট কিনতে পারো নাই তো কি হইছে, একখান সিম কিনা রাইতভর গেজাও আর দিনে নাকে তেল দিয়া ঘুমাও,
আমরা ভোক্তারা জেনে-শুনেই অবাস্তব সব বিজ্ঞাপনে উৎসাহী হয়ে তাদের পণ্য ব্যাবহার করছি, সবার ভালো করেই জানা আছে, ঐশ্বরিয়া জন্ম থিকাই সুন্দরী, লাক্স মাইখা তার রূপ- লাবণ্য বাড়ে নাই, তাও আমরা লাক্স মাইখা রূপবতী হওয়ার স্বপ্নে বিভোর থাকি।
মাঝে মধ্যেই অবাক হয়ে ভাবি, এই বিজ্ঞাপন গুলির কি দুর্দান্ত শক্তি, সব আজগুবি জিনিস দেখিয়েও ঠিকই ভোক্তাকে আকৃষ্ট করে নিচ্ছে, কেউ চাইলেও কর্পোরেট দুনিয়ার এই গাঁজাখুরি বলয় থেকে বেরিয়ে আসতে পারবে না।
ভালো কথা বাংলাদেশ থেকে কি কেউ আমার জন্য একটা লিজান হেয়ার লস-অফ এর প্যাক পাঠাতে পারেন?? দিনকে দিন তো টাক হয়ে যাচ্ছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



