একটা সময় James & Nagar Baul এর পাগল- পাগল ভক্ত ছিলাম আমারা সব বন্ধুরা, মিঃরা- বাঈ এর সাথে ঝাকা -নাকা কোমর দুলাইয়া বেড়িয়ে পরতাম পথে, কারন পথের বাপই বাপ, পথের মাই মা, গুরু আদর করে বলত দুষ্ট ছেলের দল- ছন্ন ছাড়ার দল আর আমরা বাজাতাম তালি,
কৈশোরেই তারায় তারায় রটিয়ে দিতে চাইতাম প্রিয়তমার নাম, গুরু বলতেন, ভালবাসা সেতো পদ্ম পাতার জল, দুঃখের ফেরি করতেন তিনি, নিজেকে বলতেন দুঃখওয়ালা, আবার সেই তিনিই জাদুকর ভালবাসায় কাউকে লুটপাট করার ফাঁদ পাততেন। কেউ লুটপাট হোক বা না হোক আমরা ঠিকই লুটপাট হয়েছিলাম।
যদিও আমাদের মুখে মুখে কথা হতো না উনার সাথে, তবে কথা হত মনে-মনে, গানে- গানে।তার মত আমাদেরও মাঝে মাঝে বড্ড একা লাগতো, অতীতের সাথে চলত কথোপকথন।
কখনও আমরা ছুটতাম সুস্মিতার উড়ে যাওয়া সবুজ ওড়না ধরতে, কখনও হতাম লেইস-ফিতাওয়ালা।
মা- বাবা কিংবা ৭১ এর মুক্তি- সংগ্রাম সবই গুরু তুলে এনেছিলেন তার গলায়,
তবে আগের সেই জেমসকে পাই না বহুদিন,তার দায় কিছুটা মারজুক রাসেল অথবা জুলফিকার রাসেল এর কিছুটা প্রিন্স মাহমুদেরও। তাদের কথা- সুরে সেই জেমসের আবেদনই ছিল কিছু অন্য।
তবু কোন অভিযোগ নেই গুরুর প্রতি, তুমি অনেক দিয়েছ আমাদের, আমরা জানি তুমি
"আমাদেরই লোক- আমাদের ভাই"
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।