তবে আমি সাফ জানিয়ে দিতে চাই, শিবির আর ছাত্রদলের সবাই দুগ্ধপোষ্য শিশুমাত্র, বাংলাদেশে ছাত্র- সংঘটন দ্বারা যত- ধরনের অপরাধ সঙ্ঘটিত হয় তার সবগুলিই করে ছাত্রলীগ।
শিবির আর ছাত্রদল তো সকাল বেলা ঘুম থেকে উঠে NIDO Arabia খায়, আর রাইতের বেলা আবার ফিডার খাইয়া মায়ের ছেলে মায়ের কোলে ঘুমাইয়া পড়ে।
একটা গল্প মনে পড়লো,
জমিতে চারা বপনের জন্য মালিক ১০ জন লোক নিয়োগ দিল, তার মধ্যে একজন একটু বোকা-সোকা ধরনের। ভুতা নাম।
তো কাজ শেষ হওয়ার পর মালিক দেখতে আসলো তারা কেমন কাজ করেছে।
একটুখানি অংশ দেখিয়ে বললও- আচ্ছা এই দিকের চারাগুলি কে লাগিয়েছে?
বোকা লোকটা ছাড়া বাকিরা ভাবল- এইদিকের কাজ বোধহয় ভালো হয় নাই, তাই সবাই একসাথে বলে উঠল- হুজুর, ভুতা।
এইবার মালিক অন্য একদিক দেখিয়ে বললও- এই দিকটা কে লাগিয়েছে??
সবাই আবারও একসাথে চেঁচালও- হুজুর ভুতা।
মালিক আবারও আরেকদিক দেখিয়ে বললও- এইদিকটা??
সবাই আগের মতন বললও- হুজুর ভুতা।
এবার মালিক হাসতে- হাসতে বললও- টাকা তো সব আমি সব ভুতারেই দিমু, বাকিরা তো কিছুই করো নাই, তোমরা বিদায় হও।
৫২র ভাষা আন্দোলন,৬৯ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা-যুদ্ধ,প্রতিষ্ঠার পর থেকে বাঙালি জাতির প্রতিটি স্বাধিকারের আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করেছে।
শুধু ইতিহাসের কালো দিকটাই যারা দেখতে জানে তারা কখনোই আলোর সন্ধান পাবে না। তারা নিজেরা চরমভাবে অযোগ্য, কেবল পারবে সব কিছুতেই অন্যের ঘাড়ে দোষ চাপাতে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



