somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান িজয়াউল
অবমূল্যায়নের শিকার দুর্লভ প্রতিভা

গণজাগরণ মঞ্চ নিয়ে প্রাসংগিক ভাবনা

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কথা হলো
গণজাগরণ মঞ্চের উদ্দেশ্য আদর্শ আর সেখানে অংশগ্রহণকারী সবাইকে এক এবং অভিন্ন সত্ত্বা ভাবা আর বোকার স্বর্গে বাস করা এক।
মঞ্চের মূল উদেশ্য ছিল একটি - যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
আর সেই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই সেখানে জড়ো হয়েছিল।তারা কে কোন রাজনৈতিক মতাদর্শের লোক সেটা তখন মুখ্য ছিল না।
আন্দোলন যখন তুংগে তখন সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার।
মাজহার মিথুন,দিগন্ত বাহার সহ আরো কয়জন মিলে ছবির হাটে একদিন আড্ডার ফাঁকে আন্দোলন নিয়ে কথায় কথায় বলছিলাম যে এই গনজোয়ারের সফলতার অংশীদার অংশগ্রহণকারী সব্বাই হলেও কিছুদিন পরেই এই ইস্যুতে ঠিকই ভিন্নমত দেখা যাবে।
বাস্তবে হলোও তাই।
সেই সাথে দেখা দিলো কিছু দুধের মাছিকে, যারা এই আন্দোলনকে ব্যাবহার করে নিজেদের লাইমলাইটে রাখতে চান সবসময়।
সত্যি বলতে কি আন্দোলনের শুরুর দিকটায় যখন সরকারকে ইংগিত করে,
রাজাকারের দালালেরা,
হুঁশিয়ার -সাবধান শ্লোগান উঠে,
তখন লীগের একনিষ্ঠ সমর্থক হয়েও খারাপ লাগে নি তেমন,কাদের মোল্লার যাবজ্জীবন রায়ে কিছুটা যেনো আঁতাতের গন্ধ পাচ্ছিলাম।কিন্তু পরবর্তীতে এই ভুল ভাংগে আমার মতন অনেকেরই।
যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করায় গণজাগরণ মঞ্চের অবদান অপরিসীম, কিন্তু যারা আজকে রব তুলেছেন সরকার এর চাইতে মঞ্চ বড়,অথবা আমরা না থাকলে এই হইতো,আমরাই সব,আবার কেউ কেউ আমিই সব।তারা আসলে যে কি চাইতেছেন সেটা বুদ্ধিমান মাত্রই আঁচ করতে পারেন।
এইখানে আরেকটু যোগ করা লাগে,আন্দোলন যখন তুংগে তখন বার বার সবাই আওয়াজ তুলেন যে জামাত শিবিরকে রাজপথে প্রতিহত করা হবে,কিন্তু ইমরান এইচ সরকার এবং মঞ্চের অন্য সংঘটকরা হাটেন স্মারকলিপি, পদযাত্রা এইসব কর্মসূচীর দিকে।যার ফলে তখন কিছু ছেলে পেলে মঞ্চের উপর একপ্রকার রাগ করেই শহীদ রুমী স্কোয়াডের ব্যানারে আমরণ অনশনের কর্মসূচী পালন করে।
আজকে সেই সংঘটকরাই পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে একটু কি বেশিই এগ্রেসিভ নন?
নিষেধ সত্ত্বেও কেনো ব্যারিকেড ভাংগার চেষ্টা?
কেউ কেউ সজীব ওয়াজেদ জয়কে টেনে এনে বলছেন উনিও তো পদযাত্রার কথা বলছেন।
আরে বাপ উনি কি বলছেন গিয়া পুলিশের সাথে লাগতে??
মনে রাখা কি দরকার না যে সরকারে এখন শেখের বেটি যিনি কখনোই পাকিদের দুছে নাই।
হিনা রাব্বানী বাংলাদেশে আইসা দাওয়াত দিয়ে যাওয়া সত্ত্বেও উনি পাকিস্তান সফর বাতিল করছিলেন।
পাকিদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা কি রেডিমেড মোয়া নাকি যে চাইলাম আর পাইলাম,অমনি হাতে নিয়া খাইলাম।
দুধের মাছিদের বলি,লীগ আছে বইলা মঞ্চ বেইচা খাওয়ার চেষ্টায় আছেন।চামে চামে সরকার আর মঞ্চরে মুখোমুখি করার ধান্দায় আছেন। যখন মাথার উপরের ছাতা থাকবো না,তখন দেইখেন কি সুন্দর পিঠের ছালও তুলে নিবে জামাতি ভাই ব্রাদাররা।
পরিশেষে
শাহবাগে সাধারন মানুষেরা বৃহৎ স্বার্থে দাড়িঁয়েছিল,ব্যাক্তিগত কোন অর্জনের জন্য নয়, ঐভাবে ডাক পড়লে তারা আবারও যাবে।
তবে কেউ সেখানে ব্যাক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা চালালে তাও রুখে দেয়া হবে।
শাহবাগ একটি চেতনায় উদ্ভুদ্ধ মিলনমেলার নাম।

শাহবাগ ঘুমায় না,
শাহবাগ জেগে থাকে

জয় বাংলা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×