হেমিংওয়ের লেখার একটি বৈশিষ্ট্য হচ্ছে, এ ধরনের লেখার ধাঁচ সংক্রমিত হয়ে যায়. হিমিংওযের The Sun also rises পড়ছিলাম. রাতে যখন আমি আমার লেথা শুরু করলাম, তখন দেখলাম, বিশ্লেষনধর্মী না হয়ে লেখাটা সংলাপধর্মী হয়ে যাচ্ছে.
এ ধরনের লেখার ভাল দিকটা হল, বিশ্লেষণের ভার এখানে পাঠকের হাতে ছেড়ে দেয়া হয়. আর খারাপটা হল, পাঠকের বিশ্লেষণে বেশিরভাগ সময়ই ভুল থেকে যায়.
আর সংলাপের গাঁথুনী যদি যথেষ্ট মজবুত না হয়, তাহলে Theme এর পুরোটাই মাঠে মারা যায়.
চুপে চুপে একটা বলি. সংলাপের গাঁথুনীর দিক থেকে রবীন্দ্রনাথের পর হুমায়ূন আহমেদকে আমি যতটা পরপিক্ব হিসেবে পেয়েছি, ততটা কিন্তু- ঘরে কি বাহিরে, আর কাউকেই পাইনি.
অবশ্য,আমি আর পড়েছিই বা কতটুকু. হা হা হা.
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


