শুরু হইলো নতুন করিয়া আবার পুরান পথে হন্টন
২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুঝিতে পারিলাম না। আমাকে কি সাইট হইতে প্যাঁদানো হইয়াছিল নাকি আমার বিশাল মুন্ডটিই নিজ হইতে প্যাঁদিত হইয়াছিল! পুরানো নামে কোনমতেই লগইন করিতে পারিতেছিলাম না। ক্ষণে কিছুই ঘটেনা, ক্ষণে আবার অটোমেসেজ আসে, "আপনার পাসওয়ার্ড বা ইউজারনেম ভুল"!
গোঁদের উপর বিষফোঁড়ার ন্যায় স্বীয় ইমেইলের পাসওয়ার্ডখানাও বেমালুম হজম করিয়া বসিয়াছিলাম। একখানা মেইল যে ঠুকিয়া দিবো করতিপক্ষ বরাবর সেই ফুরসতেও যাইতে পারিতেছিলাম না। ইত্যবসরে আবার নিজের আবিজাবি কম্ম উদিত হইয়া ব্যস্ত হইতে ব্যস্ততর করিয়া ফেলিল নিজেকে। আমি টেকিপ্রতিবন্ধি পাবলিক ফ্যালফ্যাল কইরা দেখি সামহোয়্যারের রূপ বদলায়, যৌবন আসে- মাগার ছাগলগুলার চরিত্র একই থাকে, গুঁতার গুণাগুণও একই থাকে।
এক রাজা যায় আরেক রাজা আসে, ইহা অতিকায় পুরানো কথিকা। রাজা শব্দটি এখন ছাগল দ্বারা প্রতিস্থাপিত হইয়াছে বুঝিলাম। সামহোয়্যারের প্রাগৈতিহাসিক যুগে কোন এক বুদ্ধির ঢেঁকি, আপন ঢোলে নিজেই ঢুলির চটাং চটাং ফুটাঙ্গি বার্তার পিছনে এই অধমের ব্লগে গোড়াপত্তন। ঘটনাক্রমে দেখিলাম যমুনার পানি বহুদূর গড়াইলেও ঢেঁকি গড়ায় নাই। সে এখনো বারাই ভাইঙা চলিতেছে। আশাকরি পরবর্তীতে সবিশেষ বিস্তারিত থাকিবে মহাত্নের ব্যাপারে।
আপনারা আমার আগমনের এই মহেন্দ্রক্ষণে বোমাবাজি ফুটাইয়া আনন্দ করেন আর না করেন আপত্তি নাই, মাগার আমার আঘের ব্লগখানা মনদিয়া পইড়েন।
আপনেগের গুণমুগ্ধ,
হাইগ্যানী হাবা ব্যাবিলন জন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন