somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কথার_খই
আমি সাধারণভাবে বেঁচে থাকতে চাই!!

লজ্জা রাখার জায়গা নেই

১১ ই জুন, ২০১৪ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দশম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।

তিনি বলেছেন, ‘আমি নির্বাচন করিনি, দল আমার নির্দেশ অমান্য করে নির্বাচন করেছে।’

বুধবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম না, অথচ ভোটের সময় আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। এমনকি ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয়নি।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘আমি কিভাবে এমপি হলাম তা নিজেই জানি না। আমি ভোট করিনি, অথচ লালমনিরহাট-১ আসনে আমাকে প্রার্থী বানিয়ে পাঁচ হাজার ভোট দিয়ে অপমানিত করেছে।’

সময় এলে সব কিছুরই উত্তর বের হয়ে আসবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সংকটময় মুহূর্তে আমার ভাইসহ যারা আমার নির্দেশ মেনেছেন, তাদের আমি ঠিক সময়ে মূল্যায়ন করবো।’

এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। ঘরে থাকলে খুন, বাহিরে গেলে গুম। প্রতিদিন ব্যাংক ডাকাতি হচ্ছে, প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে তার কোনো হিসাব নেই। এ দেশের মানুষ এ সরকারকে আর চায় না।

এ সময় তিনি লালমনিরহাট-২ আসনে সদ্য যোগদানকারী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনউদ্দিনকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জনসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম জিএম কাদের বলেন, সরকারের কিছু দালাল ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। সময় এলে এসব বেঈমানদের প্রতিরোধ করা হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×