somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কথার_খই
আমি সাধারণভাবে বেঁচে থাকতে চাই!!

র‌্যাব নিয়ে হাসিনার চলচাতুরির লজ্জা!!! শাক দিয়ে মাছ কত আর ঢাকি?? সাতছড়ি অস্ত্র কাণ্ড হাসিনার কূটকৌশল, র‌্যাবের নাটক?

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সাতছড়ি অস্ত্র কাণ্ড হাসিনার কূটকৌশল, র‌্যাবের নাটক?’- এই শিরোনামে আজ একটি সংবাদ ছেপেছে ভারতীয় আসামের রাজধানী গৌহাটি থেকে প্রকাশিত প্রভাবশালী দৈনিক ‘যুগশঙ্খ’। সংবাদটি করা হয়েছে নয়া দিল্লি থেকে।


বাংলাদেশের একটি আলোচিত ঘটনার খবরটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার বিষয়টি বেশ দৃষ্টিগ্রাহ্য।

এখানে যুগশঙ্খে প্রকাশিত প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো।

“বাংলাদেশ সরকার একদিকে চীনের সঙ্গে গভীর সমুদ্র বন্দর স্থাপনে চুক্তি করছে, যা কি না ভারতের কাছে হুমকিস্বরূপ। অন্যদিকে সাতছড়ি অঞ্চলের তথাকথিত অস্ত্র উদ্ধারের কথা বলছে। ওই এলাকায় বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধারের নেপথ্যে কার্যত রহস্যের ছায়া। এই অস্ত্রকাণ্ডকে স্পষ্টত বাংলাদেশি নিরাপত্তা বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) নাটক অভিহিত করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মূলত দু’টি সুপরিকল্পিত উদ্দেশ্য নিহিত রয়েছে সাতছড়ি কাণ্ডের আড়ালে।

প্রথমত, আইন-শৃঙ্খলা রক্ষা তথা সরকারবিরোধী আন্দোলন প্রতিহত করার নামে আতিশয্য চালানোর দরুন র‌্যাবের কলুষিত ভাবমূর্তি পুনরুদ্ধার করা। এবং আরেকটি অভিসন্ধি হল উত্তর-পূর্ব ভারতের জঙ্গিদের প্রতি হাসিনা সরকার কখনো সুর নরম করেনি, মোদি সরকারকে এই কড়া বার্তা দেওয়া। বাংলাদেশ সরকারের এ ধরনের প্রয়াসের পরিষ্কার লক্ষ্য ভারতের নবনির্বাচিত মোদি সরকারের সহানুভূতি লাভ করা।

উল্লেখ্য, বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার এক সংবাদিককে তথাকথিত বিচ্ছিন্নতাবাদীদের একটি লিফলেট প্রচারপত্র দেখিয়েছেন। যা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। প্রচারপত্রটি অস্ত্র উদ্ধার হওয়া স্থানেই মিলেছে।

একজন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে এই লিফলেট বা প্রচারপত্র পাওয়াটা একটি সাজানো বিষয় হতে পারে। র‌্যাব দাবি করছে, উদ্ধার করা অস্ত্রশস্ত্রগুলি কম করেও ২০ বছর পুরনো। তাহলে কীভাবে কম্পিউটার লিখিত লিফলেট সেখানে মিলবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে মুদ্রিত প্রচারপত্র দু’দশক আগে থাকার কথা নয়। তাই প্রচারপত্রের ব্যাপারটি গোলমেলে।

আসলে পুরো সাতছড়ি অস্ত্র উদ্ধার কাণ্ড নাটক ছাড়া আর কিছুই নয়। যে নাটকের প্রযোজক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিক এবং পরিচালক হলেন র‌্যাবের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল কর্নেল জিয়াউল হাসান। এঁরা দু’জন ইলিয়াস আলি ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়া, সৌদি কূটনীতিক খালাফ আলির খুন, সাংবাদিক জুটি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ড এবং সাম্প্রতিকতম নারায়ণগঞ্জ গণহত্যার ঘটনায়ও জড়িত ছিলেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জে ১১ জনকে খুন করা হয়েছে। র‌্যাবের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ভারতের মোদি সরকারকে তোষামোধ করার কৌশল ফেঁদেছেন সিদ্দিক ও হাসান।

ইতিপূর্বে একটি ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে, র‌্যাব ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নির্দেশে কাজ করেছে। লক্ষণীয়, ওই পত্রিকাটি লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদি ও বিজেপির বিরোধিতায় সোচ্চার ছিল। তাছাড়া একাংশ সংবাদপত্রও এসব অস্ত্রশস্ত্র আলফার বলে অভিযোগ তোলে। কিন্তু একজন প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক এ শামস বলেছেন, ‘আমি ইতিপূর্বে চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক অস্ত্রশস্ত্র উদ্ধার নিয়ে একটি বিশদ প্রবন্ধ লিখেছি।

শিরোনাম ছিল- দেশপ্রেমীদের কি মৃত্যুদণ্ডের সাজা হবে? সেখানে আমি এই সেই অস্ত্র উদ্ধারের নেপথ্য কারণ তুলে ধরার চেষ্টা করেছি। সেইসঙ্গে কিছু দেশপ্রেমী সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করার আড়ালে সরকারের উদ্দেশ্যও বর্ণনা করেছি। সাম্প্রতিক সাতছড়ি অস্ত্র উদ্ধার ঘটনা সম্পূর্ণ নাটক। অন্য কোনও কিছু নয়। সম্ভবত কয়েক বছর আগে উদ্ধার হওয়া দশ ট্রাক অস্ত্রশস্ত্রের মধ্যে এগুলিও ছিল। মানুষকে একই ফাঁদে ফেলে বার বার হেনস্থা করার অপবাদ রয়েছে র‌্যাবের বিরুদ্ধে।

এখন হাসিনা সরকার সর্বতোভাবে চেষ্টা করছে দশ ট্রাক অস্ত্রকাণ্ডের সঙ্গে সাতছড়ি ঘটনাকে জুড়ে দেওয়ার। শীঘ্রই দশ ট্রাক অস্ত্র মামলা হাইকোর্টে উঠবে। তাই সরকার বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে জটিল করার জন্য উঠে পড়ে লেগেছে। এখানে বিস্তারিত ... http://www.onbangladesh.org/newsdetail/detail/200/81028
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×