somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক প্রথম আলোর অপ-সাংবাদিকতার একটি জ্বলন্ত উদাহরন

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভিকারুন্নিসা স্কুল এন্ড কলেজে পরিমল জয়ধর এর ধর্ষণ ঘটনায় তারা প্রথম ২ দিন কোন সংবাদ প্রকাশ করে নাই। এর পরে তারা ছাপিয়েছে ঐ ধর্ষিতা ছাত্রী যৌন উত্তেজক কাপড় পড়ে এসেছিল কোচিং এ। যত ভাবে পেড়েছে ঘটনা অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে তাতে সফল না হয়ে শেষে পরিমল জয়ধরের অপরাধ লঘু করার চেষ্টা করেছে।
এবারে ১ল বৈশাখে টিএসসিতে ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রেও তারা একই কাজ করলো। প্রথম ২৪ ঘণ্টা ১ টা লাইন সংবাদও প্রকাশ করে নাই। সখন সামাজিক গণমাধ্যম ও অন্যান্য সকল পত্রিকায় ঘটনার বর্বরতা নিয়ে প্রচণ্ড সমালোচনা শুরু হলো তখন প্রথমে দায় সারা গোছের একটা সংবাদ প্রকাশ করলো। এর পরে আজকে একটা রিপোর্ট প্রকাশ করলো পুলিশের বরাত দিয়ে নিজেদের সাংবাদিক দিয়ে সরেজমিন যাচাই না করে যার শিরোনাম দিলো "নারীদের লাঞ্ছিত করার ছবি সিসি ক্যামেরায়"
রিপোর্টে লিখলো "ফুটেজ বিশ্লেষণ করে অন্তত চারজনকে শনাক্ত করা গেছে, যারা ওই জায়গার মধ্যেই ঘুরছে-ফিরছে, ঠেলাঠেলি করে জটলা তৈরি করছে, মেয়েদের ঘিরে ধরছে। এই চার তরুণের প্রত্যেকের মুখে একই ধরনের চাপদাড়ি রয়েছে। "
এবারও চেষ্টা করলো ঘটনাটা শুরুতেও মৌলবাদী চরিত্র দেবার।
এই মাত্র Sandipan Basu নামক এক সাংবাদিকের ওয়ালে এই ছবি গুলো পেলাম যে ছবির মানুষ গুলোর কারো গালেই চাপ দাড়ি নাই। পুরাই ক্লিন শেভ। দৈনিক প্রথম আলো সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের দিনে দিনে কত টুকু ঘৃণার পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা এই ছবি গুলো দেখলে প্রমাণ পাওয়া যায়।
আজকে একই পত্রিকায় আবেগী কলাম লিখেছেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। এই রকম ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র আর কত দেখাবে দৈনিক প্রথম আলো? হলুদ সাংবাদিকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে দিনে দিনে।
প্রাণ কোম্পানি মরিচের গুড়ায় ইটের গুড়া যোগ করে সেটা মসলা আমেরিকার মতো দেশে রপ্তানি করে; বোতলে পচা আমের জুস বিক্রি করে; বিডি ফুড পানের চালানে হিরোইন পাঠায় ব্রিটেনে।
কয়েকদিন পূর্বে কানাডার বিখ্যাত শীতের জ্যাকেট তৈরি কোম্পানি "কানাডা গিস" এর প্রধান বিশ্ববিখ্যাত বিজনেস ম্যাগাজিন "ফরচুন" এ একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমাদের কোম্পানি শেয়ার মার্কেটে যাবে না। কারণ শেয়ার মার্কেটে গেলে শেয়ার হোল্ডারদের চাপ থাকা লাভ বাড়ানোর জন্য। ফলে প্রডাকশন বাড়াতে হয়। এতে কোয়ালিটি নষ্ট হতে বাধ্য। তিনি আরো বলেছেন তারা সব সময় মার্কেট চাহিদার তুলনায় কম জ্যাকেট তৈরি করেন। তারা চান মার্কেটে চাহিদা বজায় থাকুক। যাতে করে এ বছর যে মানুষটি কিনতে পারেন নাই তারা পরের বছর আবারও আসেন। এখানে বলে রাখি এই কোম্পানির ১ টা জ্যাকেটের সর্বনিম্ন দাম ৩০০ ডলার। গড় দাম ৫০০ ডলার। অনেক জ্যাকেট আছে যেগুলোর দাম ৮০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত। আর একটা কথা বলি এই জ্যাকেট তারা কানাডায় তৈরি করেন। অথচ এই জ্যাকেট বাংলাদেশ কিংবা ভারতে তৈরি করলে ১০০ থেকে ২০০ ডলারে বিক্রি করতে পারেন; কিন্তু তারা তা করেন না কোয়ালিটি কমে যাওয়ার ভয়ে। অর্থাৎ কোয়ালিটিই তাদের কাছে মুখ্য।
আমি বুঝতে পারিনা কেন বাংলাদেশি কোন প্রতিষ্ঠান অনেক কষ্টে অর্জিত নিজেদের ব্রান্ডিং ইমেজ ধরে রাখতে পারে না?



বিস্তারিত এখানে Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×