পাকস্থলির ক্যান্সার নিরাময়ে হার্বাল ওষুধ উদ্ভাবন ইরানী চিকিৎসকদের
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইরানের গবেষকরা বিশ্বে প্রথমবারের মত পাকস্থলির ক্যান্সার নিরাময়ের ভেষজ বা হার্বাল ওষুধ উদ্ভাবন করেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রী মিসেস মারজিয়েহ ওয়াহিদ দাস্তজেরদী জানিয়েছেন, "স্পাইনাল জেড" নামের এই ভেষজ ওষুধ পাকস্থলির ক্ষুদ্রান্তে ক্যান্সারের বিস্তার ঠেকাতে সক্ষম। গত দশ বছরে এ নতুন ওষুধের উৎপাদন প্রক্রিয়ার সমস্ত ধাপ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। ঐতিহ্যবাহী ভেষজ ইরানী চিকিৎসা পদ্ধতিতে এই ওষুধ দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়েছে। ইরানে উৎপন্ন হয় এমন কয়েকটি উদ্ভিদ থেকে "স্পাইনাল জেড" ওষুধের উপাদান সংগ্রহ করা হয়। রক্তের শ্বেত-কনিকা কমিয়ে দেয়া ও রোগ-জীবানুর সংক্রমণ ঘটার মত কোনো গুরতর পার্শ্ব প্রতিক্রিয়া এ ওষুধে নেই, তবে এ ওষুধ ব্যবহারে কিছুটা বমির ভাব দেখা দেয়। ক্যাপসুল ও পিল আকারে এই ওষুধ এখন গোটা ইরানের বিভিন্ন ফার্মেসীতে পাওয়া যাচ্ছে। ইরানে এক বছরে প্রতি এক হাজার ব্যক্তির মধ্যে ২১ জন পাকস্থলির ক্যান্সারে মারা যান। ইরানের পশ্চিমা প্রদেশগুলোতে এই রোগের প্রকোপ বেশী এবং বুশেহরে এ রোগের প্রকোপ সবচেয়ে কম।
সূত্রঃ রেডিও তেহরান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন