ফেনী শহরে ঢুকতেই বিশালাকার রেন্ট্রি গাছটি চোখে পড়বে যে কারো। এর গায়ে নিজের না যতগুলো পাতা আছে, তার চেয়ে বেশি আছে পরগাছা। গাছটির সঠিক বয়সে ফেনী শহরের লোকেরা না বলতে পারলেও এটুকু নিশ্চিত যে, এটি ব্রিটিশ আমলের গাছ। শতবর্ষী এই বৃক্ষটি ছিলো নদীর ধারে নৌকা ভেড়ার ঘাট। এখন আর নদীর কোনো অস্তিত্ব নেই। তবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বৃক্ষটি।
প্রশাসন এই গাছটি কেটে ফেলার উদ্যোগ নিয়েছে। আরো অনেক গাছ কেটে ফেলা হয়েছে ইতিমধ্যে। এটির দরদাম এখনো ঠিক হয়নি বলে কাটা হয়নি। পরিবেশ, ঐতিহ্য এবং সৌন্দর্যপ্রেমীরা ঠেকাতে পারেন কালের এই সাক্ষীকে উৎপাটন করা।
২.
ফেনীর গাছটি রেন্ট্রি অর্থাৎ রেইন ট্রি। এই গাছটির পাতা বৃষ্টির পানি ধরে রাখে বলে আমাদের এই অঞ্চলে এমন নাম বলে ধারণা করা হয়। ঠিক এর বিপরীত চরিত্রের আরেকটি গাছের নাম আকাশমণি বা ইউক্যালিপটাস। সবাই জানেন, এটি পানির স্তর নিচে নামিয়ে দেয় এবং এই গাছটিতে কোনো পাখি বাসা বাঁধে না। এটি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটি খুব দ্রুত বাড়ে।
দেশের উত্তরাঞ্চল এমনিতেই খরাপ্রবণ। নদীগুলো সব মরুভূমিতে রূপ নিচ্ছে ফারাক্কা বাঁধের আশীর্বাদে। এর উপরে আবার লোকজন প্রচুর পরিমাণে আকাশমণি লাগাচ্ছে। এতে জলাশয়গুলোও শুকিয়ে যাচ্ছে। এই বর্ষায়ও বগুড়া-দিনাজপুরের জলাধারগুলোতে কোনো পানি নেই। এমনকি বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্রেও দেখা গেলো এই গাছ লাগানো।
প্রশাসনের খুব দ্রুত পদক্ষেপ নেয়া উচিত এ ব্যাপারে। পরিবেশবাদীদেরও উচিত সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়ার।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।