somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও কালো টাকা

১৫ ই জুন, ২০০৬ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিরা সৎ ও যোগ্য প্রাথর্ী মনোনয়নের একটি ফমর্ুলা দিয়েছেন । ব্যক্তিগতভাবে অবশ্য সুশীশল সমাজ নিয়ে খুব একটা আশাবাদী আমি না । তবুও সন্দেহ নেই যে, উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। কিন্তু উদ্যোগটি তখনই কার্যকর হবে, যখন রাজনীতিকদের পারস্পরিক সহনশীলতায় একটি কল্যাণকর সমঝোতা স্থাপিত হবে। ইতিমধ্যেই অবশ্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা পুনর্বার তার দলের ও সরকারি দলের সাংসদদের সম্পদের হিসাব নেওয়ার কথা জোর দিয়ে বলেছেন (বাঁচাওওও)। গত পল্টন ময়দানে যুবলীগের মহাসমাবেশে শেখ হাসিনা সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বলেছেন, তারা যদি প্রধানমন্ত্রী, তার পরিবার ও জোট সরকারের মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব তৈরি ও তালিকা প্রকাশ করতে পারেন তাহলে তিনিও তার এবং তার দলের এমপিদের সম্পদের হিসাব প্রকাশ করতে প্রস্তুত আছেন

জাতীয় নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে রাজনৈতিক দুবর্ৃত্তপনার আশঙ্কাও ততোধিক স্পষ্ট হচ্ছে। জাতীয় নির্বাচনে বিপুল পরিমাণ কালো টাকার ব্যবহার একদিকে যেসব সৎ ও ত্যাগী রাজনীতিকদের আতঙ্কগ্রস্থ করে তুলবে অন্যদিকে কালো টাকার মালিকরা জনপ্রতিনিধি বনে গিয়ে দুনর্ীতির বিস্তারকে সর্বগ্রাসী করে তুলবে।

আমি মনে করি, সরকারি দল তাদের সম্পদের হিসাবের তালিকা প্রকাশ করলেই বিরোধী দল তাদের এমপিদের সম্পদের তালিকা দাখিল করবেন, বিষয়টি এমনটা হওয়াও উচিত নয়। শেখ হাসিনা বলেছেন, তিনি এই সম্পদের হিসাব প্রকাশের উদ্যোগে সহযোগিতা করতে চান। সেক্ষেত্রে যদি সরকারি দল তাদের সম্পদের তালিকা প্রকাশ নাও করে সেক্ষেত্রে বিরোধী দলের উচিত হবে স্বতন্ত্রভাবে হলেও জনসম্মুখে তাদের সম্পদের হিসাবের তালিকা প্রকাশ করা

অতীতে দেখা গেছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ই তাদের দুনর্ীতির সঙ্গে সংশিষ্টতা প্রমাণ করে। প্রাথর্ীদের নির্বাচনী ব্যয়ের একটা বড়ো অংশ দুনর্ীতির মাধ্যমে অর্জিত হয় বলেই তারা ভোট ক্রয় থেকে শুরু করে সশস্ত্র সন্ত্রাসেও অবতীর্ণ হয়।

গত জাতীয় নির্বাচনে যে 20 হাজার কোটি টাকা ব্যয় হয়, সন্দেহ নেই তার বিরূপ প্রভাবটি সরাসরি পড়েছে সাধারণ মানুষের ঘাড়ে।

রাজনীতিতে বর্তমানে কালো টাকার প্রভাব এতোটাই প্রকট আকারে বিরাজ করছে যে, বিত্তশালীরা টাকা দিয়ে রাজনৈতিক দলগুলোর নমিনেশন কেনার প্রতিযোগিতায় অবতীর্ন হন(খাইয়ালামু)। এর ফলে একদিকে যেমন প্রকৃত, সৎ ও ত্যাগী রাজনীতিকরা বঞ্চিত হচ্ছেন অন্যদিকে সমাজে নেতিবাচক প্রভাব রয়েছে এমন লোকও নির্বাচিত হয়ে আসছেন সংসদে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে শাসন ব্যবস্থায়। এজন্য বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হচ্ছে চরমভাবে

আইন অনুযায়ী নির্বাচনে প্রাথর্ীরা হলফনামায় সঠিক তথ্যই দাখিল করবেন। কিন্তু নির্বাচন কর্মকর্তাদের দুনর্ীতির কারণে অসম্পূর্ণ হলফনামাও দাখিল হয়ে যাচ্ছে।

জাতীয় সংসদের মানিকগঞ্জ-4 আসনের উপনির্বাচনে সমপ্রতি জোট প্রাথর্ী যে হলফনামা দাখিল করেছেন, সেখানে সম্পদের তালিকায় অসঙ্গতি ধরা পড়েছে(খাইয়ালামু)। অনেক সম্পদের হিসাবই তিনি চেপে গেছেন। তাকে শাস্তি পেতে আজো দেখিনি(আম্মাআআ)।

আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার ও দুনর্ীতির ফাঁকফোকর বন্ধ করতে না পারলে বহু কষ্টে অর্জিত সংসদীয় গণতন্ত্র ধূলিসাৎ হবে(আম্মাআআ)। প্রাথর্ীদের নির্বাচনী ব্যয় কিছুতেই যেন নির্বাচন কমিশন কতর্ৃক নির্ধারিত ব্যয়ের বেশি না হয় সেটি নিশ্চিত করতে হবে। এজন্য প্রাথর্ীদের আয়-ব্যয়ের হিসাব প্রদর্শন সংক্রান্ত আদালতের দিকনির্দেশনা বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করতে হবে। কালো টাকার বিস্তাররোধে গনমাধ্যমকেও সোচ্চার হতে হবে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×