somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষের শুভেচ্ছা উপহার

০১ লা জানুয়ারি, ২০০৬ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরের শুর"তে প্রিয়জনের জন্য দিতে পারেন নানা ধরণের উপহার। নববর্ষের শুভেচ্ছা উপহার দেওয়ার রীতি অনেক আগে থেকেই পালিত হয়ে আসছে। এ শুধু নিছক উপহারই নয়, এ এক ভালোবাসার নিদর্শনও বটে। এই উপহার হয়ে থাকে বিভিন্ন ধরনের। কাছের মানুষকে আপনি দিতে পারেন যেকোনো উপহার। এখানে প্রচলিত কিছু উপহারের কথা জানানো হলো।

হ্যাপি নিউ ইয়ার কার্ড নববর্য়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উপহার হ্যাপি নিউ ইয়ার কার্ড। পাশ্চাত্যে তো কার্ড ছাড়া নববর্ষের কথা কল্পনাই করা যায় না। ইউরোপিয়ান দেশগুলোতে কোনো কোনো পোস্ট অফিসে তৈরি করে আকর্ষণীয় বিশেষ নিউ ইয়ার খাম এবং প্রিয়জনকে সেই খামে চিঠি পাঠাতে সেই পোস্ট অফিসে ভিড় জমান কোটি কোটি মানুষ। আমাদের দেশে এতো বড়ো পরিসরের আয়োজন না হলেও আপনি বেশ চমৎকার ডিজাইনের কার্ড পাবেন ঢাকার বিভিন্ন শপে। যেমন আর্চিস গ্যালারি ও হলমার্কের শোর"ম তো রয়েছেই। তাছাড়া নিউমার্কেটের পাবেন রকমারি ডিজাইনের বিদেশী কার্ড। এসব কার্ডে নিউ ইয়ারের শুভেচ্ছাবার্তা লেখা পাবেন ইংরেজিতে। শত শত শব্দের চমৎকার প্রকাশে মুগ্ধ করতে পারেন প্রিয় মানুষটিকে। এসব কার্ডের দাম পড়বে 250 টাকার মধ্যে। আর যদি দেশীয় কার্ড চান তাহলে পুরানা পল্টনে গেলে পাবেন। সেখানে আজাদ প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্টের শোর"মে পাবেন নান্দনিক দেশীয় কার্ড। দাম পড়বে 5 থেকে 70 টাকা।

মগ আর্চিস গ্যালারি, হলমার্ক, নিউমার্কেটে কার্ডের পাশাপাশি পাবেন সুদৃশ্য ডিজাইনের মগ। চাইলে কার্ডের পাশাপাশি মগও উপহার দিতে পারেন। দাম 80 থেকে 300 টাকা। গানের ক্যাসেট/সিডি গানের সুরের মুগ্ধতায় বন্ধুর মন ভরিয়ে দিতে চাইলে তাকে উপহার দিতে পারেন তার প্রিয় শিল্পীর গানের সিডি বা অডিও ক্যাসেট। তার আগে জেনে নিন তার পছন্দের কথা। বাড়ির পাশের মার্কেটে পেতে পারেন কাঙ্ক্ষিত সিডি। তবে একটু পশ জিনিস কিনতে চাইলে চলে যান এলিফ্যান্ট রোডের গীতাঞ্জলিতে। এছাড়া নিউমার্কেটে ও ইস্টার্ন প্লাজায় কয়েকটি বিখ্যাত মিউজিক কোম্পানির শোর"মেও পেতে পারেন সিডি বা অডিও ক্যাসেট। ক্যাসেট কেনা যাবে 35 থেকে 45 টাকার। সিডির কপি 60 থেকে 95 টাকা। আসল সিডি 200 থেকে 400 টাকা।

কলম বা বই বই হচ্ছে সেরা উপহার। তাই প্রিয়জনকে এই দিনে উপহার দিন ভালো কোনো বই। আর তার যদি পড়াশোনার অভ্যাস থাকে তাহলে তো কথাই নেই। শাহবাগের আজিজ সুপার মার্কেট, নিউ মার্কেট, বেইলি রোড থেকে বই কিনতে পারেন। তবে বই কেনার আগে বন্ধুর পাঠের র"চি সম্পর্কে খোঁজ নিন। তিনি সিরিয়াস বই পড়তে পছন্দ করেন। অথচ আপনি তাকে দিলেন কোনো চটুল বই তাহলে কিন' ফল উল্টা হবে। বইয়ের সঙ্গে দিতে পারেন চমৎকার একটি কলম। বাজারে বিভিন্ন ধরনের কলম পাওয়া যায়। তবে পার্কার, পাইলট,ইউনিবল, পেনালির ওপর ভরসা করতে পারেন নিশ্চিনত্দে।

ক্যলেন্ডার ও ডায়েরি নতুন বছরের শুভেচ্ছা উপহার হিসেবে ক্যালেন্ডার ও ডায়েরির কোনো বিকল্প নেই, বিশেষ করে আপনি যাকে উপহার দিতে চাইছেন; তার যদি ডায়েরি লেখার অভ্যাস থাকে। বিভিন্ন ধরণের ডায়েরি পাবেন আজাদ প্রোডাক্টস, আইডিয়াল প্রোডাক্টস, কার্টুন প্রোডাক্টসসহ আরো অনেক রকম দেশীয় ডায়েরি পাবেন অল্প দামের মধ্যেই। এছাড়াও বায়তুল মোকাররম মার্কেট, নিউ মার্কেট প্রভৃতি স্থানে পাবেন দেশীয় ও বিদেশি নানা ধরণের ডায়েরি ও ক্যালেন্ডার।

উপহারের বিশেষ কোনো ব্যাকরণ নেই। তাই এই উপহারের বাইরেও দিতে পারেন অন্য কিছু। আজকাল বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায়। তাছাড়া জুয়েলারি বক্স, অ্যালবাম, নোটবুক, চাবির রিং, ব্রেসলেট, চেইন, পারফিউম, ঘড়ি, টাইও হতে পারে ভাল উপহার।

উপহারের মোড়কে আপনার আনত্দরিক অনুভূতি ও শুভেচ্ছাই হলো মূল উপহার।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×