somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলংকাকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ

২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে একদিনের আন্তজর্াতিক ক্রিকেটে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলংকাকে 4 উইকেটে হারিয়ে আরও একটি ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ।

খেলা শুরু থেকেই শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে চাপের মধ্যে রাখেন বাংলাদেশের দুই স্ট্রাইক বোলার। মাশরাফি-নাইমুলদের কী এক অদৃশ্য শক্তির কাছে এক সময় পুরো ক্রিকেটে বিশ্বের বাঘা বাঘা বোলারদের আতঙ্ক সনাৎ জয়াসুরিয়াও ধীরে চলার রীতি অনুসরণ করেন। যদিও 110 বল খেলে সেঞ্চুরি থেকে 4 রান দূরে থেকে প্যাভিলিয়নে ফেরেন জয়াসুরিয়া। কিন্তু অপর প্রান্তে তার সতীর্থরাও কখনোই বাশার বাহিনীর চ্যালেঞ্জকে ব্যাট দিয়ে উড়িয়ে দিতে পারেননি। 49 ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করতে পেরেছে 212 রান। বিনিময়ে বাংলাদেশের বোলার এবং ফিল্ডারদের কাছে দিয়ে যেতে বাধ্য হয়েছেন 10 উইকেট।

বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে_ তখন তাদের টার্গেট 213 রান। চান্দু স্টেডিয়ামের 4 নম্বর পিচটি সম্ভবত বোলারদের অনেকটা সহায়তা করেছে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের আগে আগে অনেকেরই মনে এমনটি উঁকি দিয়ে থাকবে। কিন্তু কীসের কী! বাঙালিরা দিনটিকে লাল-সবুজে উজ্জীবিত হওয়ার জন্য যে বেছে নিয়েছে! ব্যাটিংয়ে ও বীর বাঙালির বীরত্ব কাঁপিয়ে দিলো বগুড়া চান্দু স্টেডিয়ামকে। যা ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহ্যসমৃদ্ধ বগুড়া শহরকে ছাপিয়ে ছড়িয়ে পড়লো সারা বাংলায়। শুধু কী বাংলায়? বাঘের গর্জন কী আরেকবার শুনলো না পুরো ক্রিকেটবিশ্ব! জাভেদ ওমর-শাহরিয়ার নাফিস উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার আগে দলকে দিয়ে যান 38 রানের দারুণ এক স্টার্ট (টার্গেট 213 রানের বিবেচনায়)। ওয়ানডাউন ব্যাটসম্যান রাজিন সালেহ উইকেটে বেশিণ থাকতে না পারলেও জাভেদ ওমর-মোহাম্মদ আশরাফুল তৃতীয় উইকেট জুটি রানকে নিয়ে যান 91 রানে। শেষ পর্যন্ত দলের একমাত্র হাফ সেঞ্চুরি আসে আশরাফুলের ব্যাট থেকে। অধিনায়ক হাবিবুল বাশারের ইনিংসটি যেন ছিল ধৈর্যের প্রতিমূর্তি। 61 বলে 33 রান। আর পুরো দেশ তখন 'স্বপ্ন পূরণের' প্রতীক্ষায় দাঁড়িয়ে গেছে, একটু ছোট্ট শঙ্কা ছিলই। বলের চেয়ে রান বেশি। এমন পরিস্থিতিতে সারা অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার দৃঢ়তা প্রদর্শনকারী আফতাব আহমেদ তা নিয়ে আসেন। দূর করে দেন রান-বলের ব্যবধান। 22 বলে 32 রান। তার মধ্যে ছিল 2টি চার এবং 1টি ছয়ের মার। শেষ পর্যন্ত 12 বল বাকি থাকতেই আফতাব-খালেদ মাসুদ জুটি দলকে স্বপ্নের তীরে পেঁৗছে দেন। বাংলাদেশের তখনো হাতে ছিল 4 উইকেট। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে 15টি একদিনের ম্যাচে হারের পর বাংলাদেশ জয় পেলো। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম বিজয়। বাঙালিকে বীরের জাতি বলা হয়। তা তার ঐতিহাসিক অর্জন আছে বলেই। সেই বীরদেরই প্রকৃত প্রতিনিধি আফতাব আহমেদ এই ঐতিহাসিক ম্যাচে নির্বাচিত হন ম্যান অফ দ্য ম্যাচ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:১৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×