somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রীলংকার সঙ্গে চলমান সিরিজেরদ্্বিতিীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের গৌরবময় বিজয়ে সারাদেশে আনন্দের বন্যা

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

21শেফেব্রুয়ারি মহান ভাষা দিবসে ক্রিকেট দল শহীদ মিনার থেকে মাথা নত না করার যে উদ্দীপনা নিয়ে এসেছিল গতকাল ম্যাচের শুরু থেকেই তা পরিষ্কার ফুটে ওঠে। বগুড়ার শহীদ চান্দুস্টেডিয়ামে বাংলাদেশ দল 12 বল বাকি থাকতে 4 উইকেটে জিতে প্রমাণ করে শ্রীলঙ্কা কোন অজেয় দল নয়। 117তম ওয়ানডে ম্যাচে এসে বাংলাদেশ পেলো 11তম জয়। টেস্ট দলগুলোর মধ্যে বাংলাদেশ এখনও হারাতে পারেনি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে।

খেলার শেষ মূহুর্তে পাইলটের ব্যাট থেকে শুধু মাত্র জয় সূচক রানের অপেক্ষা। এরপরই জয়সূচক রান। ঢাল, বাঁশি বাজিয়ে, জাতীয় পাতাকাকে পত পত করে উড়িয়ে, মটর সাইকেল বহর নিয়ে, নেচে গেয়ে দেশের এ ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছে যে যার মত। বুকে পতাকা বেধে, মুখে বাংলার লাল সূর্য এঁকে, লাল-সবুজে নিজেকে রাঙ্গিয়ে নিয়েও অনেকে তাদের উচ্ছাস প্রকাশ করেছেন। টিএসসির রাজু ভাস্কর্য ও স্বোপার্জিত স্বাধীনতায় উড়িয়ে দেওয়া হয় বাংলার পতাকা শ্রীলংকার সঙ্গে চলমান সিরিজের দ্্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের গৌরবময় বিজয়ে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে কৃতিত্বপূর্ণ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় জাতীয় সংসদে সর্ব সম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।

চট্টগ্রামে 25 ফেব্রুয়ারির ম্যাচ দিয়েই চূড়ান্ত হবে, কার দখলে যাবে গ্রামীণফোন ওয়ানডে সিরিজের ট্রফিটি।

দেশ এখন জঙ্গিবাদের আক্রমন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে আবর্তিত হচ্ছে ঠিক এই সময়ে শ্রীলংকার সঙ্গে চলমান সিরিজের দ্্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের গৌরবময় বিজয়ে সারাদেশে বয়ে যায় আনন্দের বন্যা।




ছবি ক্যাপশনঃ এপির পাভেল রহমান তুলেছেন এই ছবিটি যাহাতে ধরা পরেছে বাংলাদেশী ক্রিকেট ভক্তরা শ্রীলংকার বিরুদ্ধে দলের গৌরবময় বিজয়ে আনন্দে মেতে উঠেছে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×