somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল গেটস একটানা 12 বছর ধরে বিশ্বের সেরা ধনীদের তালিকায় শীর্ষে

১১ ই মার্চ, ২০০৬ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যবসা এবং অর্থনীতির জনপ্রিয় ম্যাগাজিন ফোরবিস এর দৃষ্টিতে এবারো মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান 50 বছর বয়স্ক বিল গেটস বিশ্বের ধনীদের শীর্ষ অবস্থানই ধরে রাখতে সমর্থ্য হয়েছেন। বিল গেটস এ নিয়ে একটানা 12 বছর ধরে বিশ্বের সেরা ধনীদের তালিকায় শীর্ষে অবস্থান করে রেকর্ড সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার ফোরবিস ম্যাগাজিনের সহযোগী সম্পাদক লুইসা ক্রল নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

ফোরবিস ম্যাগাজিন জানায়, বিল গেটসের সম্পদের আনুমানিক পরিমাণ 5 হাজার কোটি ডলার। বিল গেটসের পরের অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বার্কশায়ার হেথএওয়ের বিখ্যাত বিনিয়োগকারী 75 বছর বয়স্ক ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ 4 হাজার কোটি ডলার। মেক্সিকোর শিল্পপতি কার্লোস স্লিম তৃতীয় এবং সুইডেনের আইকিয়ার প্রতিষ্ঠাতা ইংভার কামঙ্্রাদ চতুর্থ অবস্থানে রয়েছেন। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে 3 হাজার ও 2 হাজার 800 কোটি ডলার। ভারতীয় ইস্পাত শিল্পের ধনকুবের লক্ষ্মী মিত্তাল বিশ্বের সেরা ধনীদের মধ্যে পঞ্চম স্থান লাভ করেছেন। ভারতীয় ধনীদের মধ্যে তার স্থান শীর্ষে। লক্ষ্মী মিত্তালের সম্পদের পরিমাণ 2 হাজার কোটি ডলারের ওপরে। 1 হাজার 100 কোটি ডলার সম্পদের মালিক আজিম প্রেমজি ভারতীয় ধনীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

ফোরবিস ম্যাগাজিন জানায়, বিশ্বে এখন বিলিয়নিয়ার বা শত কোটি ডলার সম্পদের মালিকের সংখ্যা 793, যা এক বছর আগের তুলনায় 15 শতাংশ বেশি।

ফোরবিসের এবারের কোটিপতিদের তালিকায় ভারতের 10টি নাম যুক্ত হয়ে 23 জনে দাঁড়িয়েছে। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ 9 হাজার 900 কোটি ডলার ছাড়িয়ে গেছে। তেলসমৃদ্ধ সৌদি আরবের 11 জন সেরা ধনীর মোট সম্পদের পরিমাণ 6 হাজার 800 কোটি ডলার।

ছবিঃ গত বছর ডিসেম্ভরে বিল গেটস এর প্রথমবারের মত বাংলাদেশ সফরের সময় ছবিটি প্রথম আলো কতর্ৃক তোলা হয়েছে।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৬ রাত ১১:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×