somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌনতা ও প্রেম

১৩ ই মার্চ, ২০০৬ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মান মনোবিজ্ঞানী ফ্রয়েড মানুষের মানবিক আচার- আচরণকে যৌনতার বহিঃপ্রকাশ বলে মতবাদ প্রকাশ করেছেন সেই বহু আগে। তার তত্ত্ব অনুসারে মানুষের জন্ম-মৃতু্য, উঠাবসা, চলাফেরা, প্রেম-ভালোবাসা সবকিছুর মধ্যে কামের মারাত্মক ছড়াছড়ি। অবশ্য ফ্রয়েড পরবতর্ী মনোবিজ্ঞানীরা এই মতবাদের বিপক্ষে আরো অনেক তত্ত্ব হাজির করেছেন। কিন্তু বলতে গেলে ফ্রয়েডের তত্ত্ব এখনো প্রভাব বিস্তার করে আছে সারাবিশ্বে। তাই পক্ষে বিপ েক্ষতর্কবিতর্ক চলছেই এখনো।

ফ্রয়েডের মতে, প্রেম বা ভালোবাসা যেনো কামেরই আরেক নাম বা কামেরই ফলাফল। আসলেই কি ভালোবাসা বা কাম মনের পৃথক কোন অনুভূতি, নাকি প্রেম বা ভালবাসা শুধুমাত্র কামকে উজ্জীবিত করার সাধারণ একটা পথ মাত্র। বিজ্ঞানীরাও এসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন। কিন্তু উত্তরটা নিয়ে তারাও হিমশিম খাচ্ছিলেন। তবে সামপ্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা সম্ভবত অমীমাংসিত এসব প্রশ্নের উত্তর দিলো। এমনকি ফ্রয়েডের তত্ত্বের বিপক্ষেই যেনো কথা বললো কিছুটা।

সমপ্রতি কয়েকজন নিউরো বিশেষজ্ঞ কিছু নৃতত্ত্ববিদ এবং কয়েকজন সামাজিক মনোবিজ্ঞানী এই গবেষণা পরিচালনা করেছেন। এই গবেষক দল 17 জন নারী ও পুরুষের উপর এই পরীক্ষা চালিয়েছেন, যারা সমপ্রতি পরস্পরের প্রতি গভীরভাবে প্রেমে পতিত হয়েছে। এসব নারী-পুরু ষদের কিছু প্রশ্নের উত্তর পূরণ করতে দেয়া হয়েছিলো, যখন তাদের প্রত্যেকের মাথায় ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সিস্টেম সংযুক্ত করা হয়েছিলো। তাছাড়া এ সময় তাদেরকে নিজ নিজ প্রেমিক-প্রেমিকার ছবিও দেখানো হয়েছিলো। পরীক্ষা শেষে অবাক করা ফলাফল পাওয়া গেছে, গবেষক দলকেও তা কম অবাক করেনি। এতকাল মনে করা হতো যৌনতা ও প্রেমের মধ্যে একটি অগ্রাহ্যকর সম্পর্ক বিদ্যমান। কিন্তু এই পরীক্ষায় প্রথম ধরা পড়লো মানুষের মস্তিষ্ক স্পষ্টত:ই যৌনতা ও প্রেমকে পৃথক পৃথকভাবে সনাক্ত করে।

চমকপ্রদ তথ্য হচ্ছে যে, গভীর ভালোবাসা বা প্রেমের অনুভূতির সময় আমাদের মস্তিষ্কের ডান অংশ উচ্চমানের ডোপামাইন দ্বারা সক্রিয় হয়। এখানে বলে রাখা ভালো ডোপামাইন হচ্ছে মস্তিষ্কের একটি রাসায়নিক উপাদান যা মানুষের আবেগ অনুভূতিতে প্রভাব ফেলে। অন্যদিকে যৌনতা বা কামের অনুভূতি মস্তিষ্কের বাম পাশর্্বকে সক্রিয় করে তোলে। অবশ্য প্রেমের সম্পর্কের সময়সীমার উপর মস্তিষ্কের নিউরাল কার্যকারিতা পরিবর্তিত হয়। এ সম্পর্কে আলর্বাট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের প্রফেসর লুসি ব্রাউন বলেন, প্রত্যেকেই জানে সময়ের সাথে সাথে সম্পর্কের গতিশীলতা বাড়ে। কিন্তু আমরা পরিণত সম্পর্কের ক্ষেত্রে মস্তিষ্কে ঠিক কি ঘটে তা বোঝার চেষ্টা করছি।

রুটজার বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ হেলেন ফিশার বলেন, গভীর ভালোবাসা মানুষের অভিজ্ঞতার মধ্যে সবচে শক্তিশালী। তাছাড়া ভালোবাসা বা প্রেম সুনিশ্চিতভাবেই যৌনতা বা কামের থেকে আলাদা এবং নিঃসন্দেহে শক্তিশালী।

এদিকে অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে, প্রেম বা ভালবাসা বঞ্চিত 40% মানুষ প্রচন্ড বিষন্নতায় ভোগে। এ প্রসঙ্গে ফিশার বলেন, সারাবিশ্বের সামাজিকভাবে ভালোবাসা বঞ্চিত মানুষ নিজেকে অথবা অন্যকে হত্যা করে তাদের হতাশার কারণে।


তথ্য সূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৬ রাত ২:১৯
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×