somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামনে সরকারের জন্য কি ভয়াবহ দিন অপেক্ষা করছে । !!! ?

২৩ শে মে, ২০০৬ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদু্যৎ ব্যবস্থার সীমাহীন ব্যর্থতার ফলাফল হিসেবে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিদু্যৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সরিয়ে দিয়েছেন । শুধু মন্ত্রী বদল করলে যে কোনো সমস্যার সমাধান হয় না, সেটা সহজেই অনুধাবন করা যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থা দেখে। আমার বোধগম্য নয়, প্রতিমন্ত্রীকে অপসারণ করলে কী লাভ হবে, যেহেতু বিদু্যৎ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে

বিদু্যৎ ও দ্রব্যমূল্যসহ অন্যান্য ক্ষেত্রে ব্যর্থতার জন্য সরকার ইদানীং মন্ত্রিসভার রদবদলের যে ক্রীড়া শুরু করেছেন তাতে মূল সমস্যা আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই না

গতকালের দৈনিক পত্রিকা থেকে জানা যায় যে -বর্তমান জোট সরকার বিদু্যৎ খাত উন্নয়নে সরকারি হিসাবে এ পর্যন্ত 14 হাজার কোটি টাকা ব্যয় করেছে । কিন্তু দেশবাসী হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে (আম্মাআআ) 14 হাজার কোটি টাকা খরচের কী ফলাফল (খাইয়ালামু)!!!

এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে, বিদুৎ সংকট প্রচণ্ড আকার ধারণ করার প্রধান কারণ দুনর্ীতি, অনিয়ম ও আমলাতান্ত্রিক জটিলতা। প্রতি বছর প্রায় 400 মেগাওয়াট করে নতুন চাহিদা যোগ হলেও সরকার গত সাড়ে 4 বছরে জাতীয় গ্রিড লাইনে এক ইউনিট বিদু্যৎও সংযোজন করতে পারেনি। প্রধানমন্ত্রী বিদু্যৎ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় বিদু্যৎ মন্ত্রণালয়ের প্রত্যেকটি ফাইলই অনুমোদনের জন্য তার দপ্তরে যায়। আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে ওইসব ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মাসের পর মাস আটকে থাকে। আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিদু্যৎ বিভাগের সুসম্পর্ক না থাকায় বেশিরভাগ ফাইলই দেখা যায় অনুমোদিত না হয়েই ফিরে আসে। এভাবে প্রশাসনিক জটিলতায় এই সেক্টরটির সংকট ক্রমাগত ঘনীভূতই হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পর রাজধানীর শনির আখড়ায় সর্বস্তরের জনতার যে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হলো সমপ্রতি এবং প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘেরাও ও বিক্ষোভের যে খবর আমরা দৈনিক পত্রিকাগুলোতে পড়েছি, তা কোনোভাবেই আমাদের উদ্বেগাকুল না করে পারে না। সরকার 144 ধারা জারি করে, দলীয় মাস্তান ও ক্যাডার বাহিনী দিয়েও আন্দোলনকারীদের দমাতে ব্যর্থ হচ্ছে।

এদিকে এইচএসসি পরীক্ষা চলছে এবং বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার দিন ঘনিয়ে আসছে (17 দিন বাকি )। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদু্যৎ প্রয়োজন_ সন্দেহ নেই। নইলে কানসাট ও শনির আখড়ার চেয়েও ভয়াবহ অবস্থা সরকারকে মোকাবেলা করতে হতে পারে । যা আমাদের কারো কাম্য নয় (হীন মানসিক ও নিকৃষ্ট স্বাথর্ান্বেষী মহল ছাড়া )।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×