দ্বিধা।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চায়ের কাপে চুমুক দিতে দিতে জানালায় সূর্যাস্ত দেখছি। কী দ্রুত সূর্যটা মই বেয়ে নিচে নেমে যাচ্ছে। হাতে হেলাল হাফিজের কাব্য গ্রন্থ "যে জলে আগুন জ্বলে"। চোখ দুটো কিছুক্ষণ জানালায় আবার কিছুক্ষণ কবিতার পাতায়। চোখ দুটো স্থির হচ্ছেনা কোথাও। হঠাৎ চোখদ্বয় কবিতার দুটি লাইনে আটকে গেলো।
"নিউট্রন বোমা বুঝো,
মানুষ বোঝো না।"আসলেই তো! মানুষ বোঝা কত্ত কঠিন। আর মানবী হলেতো কথাই নেই। ফিরে গেলাম সেই চল্লিশ বছরের পুরোনো অনুভূতিতে। অনুভূতি গুলো আজো সেই আগের মতোই।
তার মাথাটা এইতো আমার বুকের উপর। তার ভারী নিঃশ্বাস গুলোর উঠা-নামা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তার হৃদস্পন্দনের ধুক-ধুক শব্দ গুলোও আমার কানে আসছে। আমি একদম বুজতে পারছি, তার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলছে। ঠিক সেই মুহূর্তেই আমার দুহাত তার মাথার দুপাশে রেখে বললাম, ভালোবাসো আমায়? তার স্বাবলীল ভাষায় জবাব, "না, বাসিনা"। হাউ ক্যান ইট পসিবল?
সূর্যটা পুরো নেমে গেছে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। কলমও আর চলছেনা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন