somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকালের আক্ষেপ।

৩১ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কান্নার এই অনাবৃষ্টি একদিন বুকের ভেতর ঘাপটে মেরে থাকা সব ভার ধুয়েমুছে ছাফ করে দিবে! এই 'একদিন' এর পেছনে ছুটতে ছুটতে কাটিয়ে দিয়েছি হাজার কোটি বছর। প্রতিটি সেকেন্ড সামনে দাঁড়িয়েছে আইন্সটাইনের আপেক্ষিকতার মত মহাকালের অন্তিম যাত্রার মত দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে। আমি সেকেন্ড গুনে গুনে তোমায় দেখতে না পাবার আক্ষেপ কাটিয়েছি কয়েক কোটি বছর।

হৃদয় মাঝে মাঝে হাহাকার করে উঠে। মহাদেব সাহার মত কারার মহা প্রাচীর সামনে রেখে হৃদয় চিৎকার করে উঠে, 'এক কোটি বছর হয়, তোমাকে দেখিনা।'

অবচেতন মন মহাদেবের কবিতা আওড়ায়-

'একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।'


হঠাত কবিতা ভুলে ভিন্ন এক ভাবনায় ডুবে গেলাম। ভয়ে শঙ্কায় হৃদয় কেঁপে উঠলো। অপরিপক্ক বয়সের কিছু ভুলের মাশুল যদি কয়েক কোটি বছর দিতে হয়; এই ঘোটা জীবনের যাবতীয় পাপ, রব্বে'আলার দাসত্বের প্রতি ধারাবাহিক অবহেলার মাশুল এবং শাস্তি কত ভয়ানক হতে পারে?

নিয়ন আলোর বৃষ্টিস্নাত রাজপথ ধরে হাটছি। আকাশে বিজলি চমকাচ্ছে। দু'খন্ড মেঘের মাঝে আঁকাবাকা বিদ্যুৎ তরঙ্গ ঝলসে উঠছে। ভয়, অনুশোচনা, আক্ষেপ, বিরহ, কষ্ট, যন্ত্রণা আর ব্যথার সংমিশ্রণে হৃদয় হয়ে উঠেছে এক অশান্ত, অস্থির, উশৃংখল এক পাগলা ঘোড়ার মত। হৃদয়ের অস্থিরতা ক্রমশ বাড়ছে।

জামালখান প্রেসক্লাবের সামনে আসতেই মোয়াজ্জিনের মধুর সুর কানে ভেসে আসলো। 'হাইয়া আলাল ফালাহ: কল্যানের জন্য এসো।' বৃষ্টি ভেজা শরীর আর যন্ত্রণায় ভরা এই অন্তর নিয়ে রব্বে'আলার ঘরে ঢুকে পরলাম।

জনবিচ্ছিন্ন এক কোনায় গিয়ে সিজদায় লুটে পড়লাম। চোখের পানি আর অজুর পানি মিলেমিশে সিজদার জায়গায় ভিন্ন এক আবহ তৈরি হলো। খোদার কুদরতি পায়ে কপাল আর মুখ রেখে ফিসফিস করে খোদার সাথে কথা বলতে লাগলাম। 'কেউ না জানুক, তুমিতো আমার হৃদয়ের হাহাকার জানো। আমার পাপের শাস্তি থেকে আমাকে মুক্ত করো। আমার অশান্ত হৃদয়কে শান্ত করো। আমার জন্য যা কিছু উত্তম, তা মেনে নেয়ার মত শক্তি দাও।'

বৃষ্টি ভেজা রাজপথ ফাঁকা হতে শুরু করেছে। যান্ত্রিক ব্যস্ত শহরের মানুষজন ঘরে ফিরছে। আমিও ফিরছি। কিছুক্ষণ আগের আমি আর এখনের আমির মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। খোদা আমার অন্তরে জ্বলে উঠা আগ্নেয়গিরিতে তার রহমধারা বর্ষণ করেছে বোধহয়।

এভাবে তার হৃদয়ও যদি একদিন ভিজে উঠতো! আহারে আক্ষেপ!

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৩ রাত ৯:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×