somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ার কাজল থেকে......

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

........বাইরে ফকফকে জোছনার আলোয় ছেলেকে কোলে নিয়ে হাঁটছে বিলু- এমন সময় তাদের বাড়ির প্রবেশ পথে কারো পায়ের শব্দ শুনতে পায় সে। একজন মানুষ ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে।
চাঁদের আলোয় মানুষটিকে স্পষ্ট চিনতে পারে বিলু।
স্থির হয়ে দাঁড়িয়ে যায় সে। তার সামনে, হাত তিন-চারেক দূরে দাঁড়িয়ে আছে মানুষটি।
সে হারুন।
হারুনকে দেখে কোলের ছেলে মাটিতে পড়ে যাবার উপক্রম হয় বিলুর।
সমস্ত শরীর জুড়ে কেমন যেন একটা শিহরণ জাগে, মুখে কথা ফুটে না তার। ছেলেকে বুকে জড়িয়ে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে সে।
আজ কতো দিন পর হারুনের সাথে দেখা তার।
‌'কেমন আছস, বিলু?' বিলুর সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাই জিজ্ঞেস করে হারুন।
কথার জবাব দেয় না বিলু। মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে সে। চোখ দু'টি জলে ভরে আসে তার। মনে মনে ভাবে সে, দুদিন আগে চলে যাওয়াই ভালো ছিল। তাহলে আজ এভাবে হারুনের মুখোমুখি হতে হতো না তাকে।
দাঁত দিয়ে যথা সম্ভব ঠোঁট কামড়ে ধরে অশ্রু নিবারণের বৃথা চেষ্টা করে বিলু। কিন্তু অশ্রু যেন আর বাধা মানে না। টপ টপ করে চোখ থেকে গড়িয়ে পড়ে জল।
'ভালো।' মাথা নিচু করেই আস্তে করে বলে বিলু।
হারুণ এগিয়ে বিলুর কোল থেকে তার ছেলেকে নিজের কোলে টেনে নেয়। এতক্ষণে ঘুমিয়ে ছিল ছেলেটি। হারুনের স্পর্শ পেয়ে জেগে ওঠে। কোমল দৃষ্টি দিয়ে হারুনের মুখের দিকে তাকায় সে। হারুন আদর করে ওর চোখে-মুখে অসংখ্য চুমো খেতে শুরু করে । এ যে বিলুর সন্তান! তার ভালোবাসার বিলু। তারপর বুকের সাথে একেবারে মিশিয়ে ধরে ওকে।
ছেলেটিও ভালোবাসার আবেশে হারুনের বুকের সাথে লেপ্টে থাকে। যেন কত জনমের বন্ধন দুজনের।
'তুমি কেমন আছো, হারুন ভাই?' চোখের জল মুছে জিজ্ঞেস করে বিলু।
'ভালো, অনেক ভালো।' একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে হারুন।
আপন মনে খানিকটা হাসে হারুন। তারপর বলে,- বিয়া কইরা ফালাইলাম; আর কতোকাল একলা থাকুম ক দেহি?
জবাবে কিছুই বলে না বিলু। তার বুকের ভেতরটা কে যেন হাতুড়ি দিয়ে উপর্যপুরি পিটিয়ে যাচ্ছে। হায় খোদা, এমন দিনও কি কপালে লেখা ছিল তার?
'কি কস বিলু, ভালো করছি না?' বিলুকে নিরুত্তর দেখে পুণরায় জিজ্ঞেস করে হারুন।
'হু'। জবাব দেয় বিলু।
'জানস বিলু, তোর বিয়ার পর পাগরের মতো হইয়া যাই আমি। কিছুই ভালো লাগতো না আমার। তারপর একদিন বাড়ি ছাড়লাম। একবার ভাবছিলাম, দুনিয়াই ছাইড়া যামু। কিন্তু তা আর পারলাম না রে, দুনিয়া ছাড়া সহজ কাম না। সেই দিন যদি দুনিয়া ছাইড়া যাইতাম, আইজ কি তোর লগে আর দেখা হইতো আমার? ক, হইতো দেখা?'
'কই আছিলা এতদিন?'
'নদীতে।'
জলেভারা চোখ তুলে তাকায় বিলু।
রাজ্যের সব বেদনা সব কষ্ট বুঝি আজ চোখের জল হয়ে ঝরে পড়ছে তার।
'বিশ্বাস হয় না? আমি নদীতেই ছিলাম।' বিলুর চোখে চোখ রেখে বলে হারুন।
দীর্ঘশ্বাস ছেড়ে আবার মাথা নিচু করে বিলু।
একখণ্ড ধুসর বর্ণের মেঘ এসে কিছু সময়ের জন্য আড়াল করে দেয় চাঁদটাকে। চাঁদ আড়ালে যাবার সাথে সাথে জোছনাও কিছুটা ম্লান হয়ে যায়। তবে বেশিক্ষণ এ অবস্থায় থাকা হয়নি চাঁদের। খানিক পরেই আবার মেঘের আড়াল থেকে বেড়িয়ে এসে ঘিয়ে রঙের জোছনায় ভরিয়ে তুলে চারদিক।
'ছেলের নাম কী রাখছস, বিলু?' জিজ্ঞেস করে হারুন।
'হাছান।'
'হাছান?'
'হু, তোমার নামের প্রথম অক্ষরের লগে মিলাইয়া রাখছি।'
'নাম কে রাখছে, তুই?'
'হু, আমি রাখছি হাছান। আর অর বাপে রাখছে, ওয়াহেদ। উনার বাপের নাম নাকি ওয়াহেদ আছিল।'
'দুইডা নামই সুন্দর।'
'ঘরে যাইবা না?' মাথা নিচু করেই জিজ্ঞেস করে বিলু।
'নাহ্, ঘরে যাইয়া কি করুম। বাইরেই ভালো লাগতাছে। কেমন ফকফকা জোছনা চাইর পাশে।'
'তোমার বউরে একবার নিয়া আইসো, দেখতে খুব মন চায়।'
'কয়দিন থাকবি আর, তুই?'
'কাইলকার দিনই আছি, তারপর চইলা যামু।'
'থাক না, আর কয়ডা দিন।'
'নাহ্।' বলে দীর্ঘশ্বাস ছাড়ে বিলু।
'বিলু, তোর জামাইডা কেমন রে? আদর টাদর করে নি তোরে ঠিক মতো?' আকাশের চাঁদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে হারুন।
'হু'।
'মনে হয় ভালো মাইনসের হাতেই পড়ছস।'
'তোমার কথা তারে কইছিলাম।'
'কি কইলো শুইনা?' প্রশ্ন করে অধীর আগ্রহে বিলুর মুখের দিকে তাকিয়ে থাকে হারুন। (অসমাপ্ত)...............................................................................................................................................





















৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×