somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাভীর দুধের বাঁটে হাত দিতেই, গাভী লাফ দিয়ে দুই হাত পরিমান উপরে উঠে গেল

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকিবের প্রসঙ্গে অনেকেই একটি প্রবাদ বাক্য আওড়া্চেছন,
প্রবাদ বাক্যটি হচ্ছে-
" দুধ দেওয়া গরুর লাথিও ভালো"

তো এই প্রসঙ্গে একটি দুধ দেওয়া গরুর গল্প বলি শুনুন-

খাঁটি দুধ খাবেন বলে আব্বা গাবতলীর হাঁট থেকে একদিন বাছুরসহ একটি গাভী কিনে আনলেন। টুকটুকে লাল রঙের গাভী। বেশ নাদুস নুদুস। শিং দুটি স্বাভাবিকের চেয়ে একটু বড়।
আব্বা খুশি খুশি গলায় বললেন, " একেবারে সস্তায় নিয়া আইলাম। মন ভইরা দুধ খামু। দোকানের পানি পানি ভেজাল দুধ আর ভাল্লাগে না।"

আমাদের বাড়ির পাশে গাভী পালার ব্যবস্থা করা হলো। গাভীর জন্য সুন্দর করে নতুন টিন দিয়ে ঘর বানানো হলো। পালা এবং দুধ দোহানোর জন্য গ্রাম থেকে অভিজ্ঞ রাখাল নিয়ে আসা হলো।
আব্বা ঘোষণা দিলেন, "তিন দিন অতিক্রান্ত না হলে দুধ দোহানো যাবে না।"
আমরা খাঁটি দুধ খাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে লাগলাম।

তিন দিন শেষে রাখাল আঙুলের ডগায় ভালো মতো সরিষার তেল মেখে হাসি হাসি মুখে গাভীর দুধের বাঁটে হাত দিতেই, গাভী লাফ দিয়ে দুই হাত পরিমান উপরে উঠে গেল।
আমরা যে যার মতো দিলাম দৌড়।
ফিরে এসে দেখি, রাখাল কাঁত হয়ে পড়ে আছে।
ইতি মধ্যে আব্বা হাজির । রাখালকে লক্ষ্য করে বললেন," কি মিয়া, কি হইছে তোমার?"
রাখাল বলল," ছার, বজ্জাত গরু লাথি মারছে।"
আব্বা হুঙ্কার ছাড়লেন, "চুপ গাঁধা, দুধ দেওয়া গরুর লাথিও ভালো।"
রাখাল বলল, "জ্বি ছার! আফনে ঠিক বলছেন"

সেদিন দুধ দোহানো ইস্তফা দেওয়া হলো। পরের দিন আবার শুরু। এদিন লাথি-টাথি খেয়ে প্রায় আধা লিটারের মতো দুধ বের করতে সক্ষম হলো রাখাল।
এভাবে কাটতে লাগলো দিন........লাথি বনাম দুধ দোহানো। দুধ দোহানো বনাম লাথি। দুধ দোহানো শেষে বেচারা রাখালের চেহারাটা দেখে ভীষণ মায়া হতো আমাদের। আহারে!

এরপর আসলো সেই দিন। যেদিন এক লাথিতে রাখালের সামনের তরতাজা দুইখান দাঁত খুলে পড়ে গেল।
দন্ত চিকিৎসকের কাছে রাখালের ট্রিটমেন্ট শেষে আব্বা বললেন, "বহুত দুধ খাওয়া হইছে, এইবার গরু বিক্রি করাই উত্তম।"
আব্বার মুখের কথা যেন বিশ্বাস হচ্ছিল না রাখালের। আব্বার মুখের দিকে তাকিয়ে সে অবিশ্বাসী কণ্ঠে বলল, "ছার, হাছা কইতাছেন?"

আব্বা বললেন,"হুম হাছা কইতাছি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।"

..................!

















৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×