somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলিল ভচের গোলাগুলি মাঝ পথে কোলাকুলি

০২ রা আগস্ট, ২০১৪ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল যখন ঈদের পঞ্চাশভাগ আনন্দই থাকতো হলে গিয়ে সিনেমা দেখার মাঝে। আমার মতো সিনেমা পাগলরা ঈদে নতুন ছবি দেখার আশায় মুখিয়ে থাকতাম।
খুব মনযোগসহকারে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর উপর রেডিওতে গাজী মাজহারুল আনোয়ারের অনুষ্ঠানগুলো কানপেতে শুনতাম।
আজ সবই অতীত। সেই রেডিও-ও নেই, নেই সেই সিনেমাও।

বহু বছর পর গতকাল ঘাটের পয়সা খরচ করে সিনেমা হলে ঈদের ছবি দেখতে গেলাম।
ছবির নাম '' মোস্ট ওয়েলকাম-২''
ছবি শুরুর আগেই রসিক দর্শকগণ এক চোট হেসে নিলেন। আমি বেহুদা দর্শকদের এই হাসির কারণ কিছুই বুঝলাম না।
ছবি শুরু হলো।
মিনিট দশেক দেখার পর মনে হলো- নাম সিলেকশনে জলিল ভচ খানিক ভুল করেছেন। ছবির নাম হওয়া উচিত ছিল ''মোস্ট ওয়েলকাম টু হেল'' এরপর ২,৩,৪,৫,৬...১০০ যা খুশি যোগ হওয়ার হইত। অন্যথায় নাম দেওয়া উচিত ছিল ''জলিল ভচের গোলাগুলি মাঝপথে কোলাকুলি'' নাম সিলেকশনে জলিল ভচের এহেন ভুল মন কিছুতেই মাইনা নিতে পারছিল না।
আধ ঘণ্টা যাওয়ার পর মনে হইলো কাউন্টারে গিয়া টিকিট ফিরত দিয়া জরিমানাসহকারে টিকিটের দাম ফেরত লই, আর মাথাটা দেয়ালের সাথে বার কতক ঠুইকা নেই।
এ তোমার কেমন তেলেসমাতি রে বাপু? গুলি করো পিস্তল দিয়া আর বাইর হয় কামানের গোলা? সেই গোলা ছোট বেলায় খেলা মোস্তফা গেমসের বাজুকার গুলির ন্যায় সব কিছু উড়াই পোড়াইয়া ছাড়খার কইরা দেয়! এ্যাঁ?

ছবি দেইখা মাথা যখন ঘুড়ান্টিস মারতাছে, তখন দেখি ১২/১৩ বছরের এক প্রতিবন্ধী শিশু সিনের মাঝে খানিক বাদে বাদে আসে আর একশ' বিশ ত্রিশ বছরের বৃদ্ধের ন্যায় মাথা সামনে পিছনে ননস্টপ ঝাঁকাইতাছে।
মাইরি, এমন প্রতিবন্ধী আমি কেন, আমার পরদাদাও দেখছেন কি-না সন্দেহ আছে।
সোহেল রানা, চম্পা, দিতির মতো গুণি অভিনেতা অভিনেত্রীগণও জলিল ভচের ছোঁয়ায় এভাবে অভিনয় ভুলে যেতে দেখে অবাক না হয়ে পারি না।
ইতিলিয়ানদের ইংরেজিও যে জলিল ভচের মতো এই ছবির প্রধান ভিলেনের মাধ্যমে সেটাই প্রমাণিত হইলো।
জলিল ভচের ভান্ডারে বোধ হয় টান পড়তে শুরু করেছে, পুরা ছবি জুড়েই বিদেশি রিয়েল সিনের পরিবর্তে ওয়াল পেপার, আর কাটপিস দিয়া আমার মতো বোকা দর্শককে আরও বোকা বানানোর চেষ্টা করা হইছে।
পুরা ছবি জুড়ে অসঙ্গতি, কাটপিস, আর ভাঁড়ামি।

দুই ঘণ্টা পর ছোট ভাই সজীব খোঁচা দিয়া কয়, ভাই চলেন যাই। বহুত হইছে।
আমি বললাম, এত ট্যাকা দিয়া টিকেট কিনলাম, শেষ সিন না দেইখাই যাইবার চাও?
যদিও দর্শকদের কেউ কেউ ততক্ষণে বাড়ির পথ ধরেছেন।

শেষ সিন দেইখা কপাল চাপড়াইতে চাপড়াইতে বাসায় ফিরা ঘুমাইতে যাবার আগে একটা প্যারাসিটামল (হাসতে হাসতে খিল ধরে যাওয়া তল পেটের ব্যথা কমাতে) আর একটা ঘুমের ট্যাবলেট খাইয়া নিলাম।

বিদ্র: ব্যক্তি অনন্ত জলিলকে আমি শতভাগ সম্মান করি, তিনি আমার মতো তরুণ ব্যবসায়ীদের জন্য আইকন স্বরূপ। ব্যক্তি অনন্ত জলিল আর অভিনেতা অনন্ত জলিল কখনো এক নন। ব্যক্তি জলিলকে কেউ চারশ' টাকা টিকিট কেটে দেখতে যাবে না নিশ্চয়ই!









১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×