somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাকের ভাই আমার অপরাধ?" কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আমি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিভিশন দেখতে দেখতে চোখে ঘুম নেমে এলো। সোফায় হেলান দিয়ে চোখ দুটো বুজতেই দেখি, ড্রইং রুমের দরাজা খুলে ভিতরে ঢুকলেন বাকের ভাই। আঙ্গুলে প্যাচানো চেইন ঘুরাতে ঘুরাতে একেবারে আমার সামনে এসে দাঁড়ালেন মুখ ভর্তি দাঁড়ি আর সৌম্য চেহারার মানুষটি।
"কী করছিস?" কড়া গলার বাকের ভাই'র।
"জ্বি ঘুমাচ্ছি।"
ঠাস্ করে গালের মধ্যে চড় কষে বললেন, "কেন ঘুমাচ্ছিস?"
"জ্বি ঘুম পাচ্ছে তাই ঘুমাচ্ছি।"
"ঘুম থেকে তাড়া তাড়ি ওঠ্।"

এমন সময় বদির কণ্ঠ ভেসে এলো। বদি যে আচমকা কোথা থেকে এসে হাজির হলো বুঝতে পারলাম না।
"ঐ ব্যাটা ওঠ, বাকের ভাই ওঠতে বলছে তারপরও ঘুমাস? তোর মাথা কামাইয়া দেয়া হইবো।" বলেই বাকের ভাইর মুখের দিকে তাকালো বদি।

"বাকের ভাই আপনে হুকুম দেন শালার মাথাটা ন্যাড়া কইরা দেই।"
"হুম তাই করা হওক।"

"বাকের ভাই আমার অপরাধ?" কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আমি।

আবারও ঠাস্ করে গালের মধ্যে চড় বসিয়ে দিলেন বাকের ভাই।

তারপর কানের গোড়ার চুল ধরে টেনে বললেন, "প্রতিদিন এত এত স্ট্যাটাস লেখস, আর বর্তমানে নাটকের নামে গর্দভগুলো যা বানাচ্ছে এ নিয়ে আজ পর্যন্ত কোনো স্ট্যাটাস দিছস? বল দিছস?"

"ভুল হইছে বাকের ভাই, মাফ কইরা দেন। এক্ষণই নাটক নিয়া একখান স্ট্যাটাস.........
ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখি রুমে কেউ নেই। বাকের ভাই বদি কেউ নেই।

ল্যাপটপটা কোলের উপর টেনে নিলাম....

......আমাদের পুরো গ্রামে তখন একটা মাত্র টেলিভিশন। আমরা দল বেঁধে সেটি দেখতে যেতাম। গৃহকর্তা সন্ধ্যার পর তার টেলিভিশনটিকে ঘরের দরজার সামনে একটি চেয়ারের উপর রাখতেন। দরজার সামনের উঠোনে আমাদের জন্য পাটি বিছিয়ে দেয়া হতো। সেই পাটিতে লেপ্টি মেরে বসে আমরা 'হা' করে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম।

বিটিভিতে তখন "রূপ নগর" আর "সূবর্ণ সময়" নাটক দুটি চলছে।
"রূপ নগরে খালেদ খানের সেই অমর ডায়লগ "ছি ছি ছি তুমি এত খারাপ....!" আজও ভুলি নাই। "সুবর্ণ সময়" এ আজিজুল হাকিমের অভিনয় এখনও একটু একটু মনে পড়ে।"

"কোথাও কেউ নেই" এর মোনা, বাকের ভাই, বদি এখনও জীবন্ত। মনে হচ্ছে বদিরা এখনও বুঝি সেই চায়ের দোকানটিতে বসে "হাওয়া মে উড়তা হে......গানটির তালে তালে টেবিলে আঙ্গুল ঠুকছেন।

"নক্ষত্রের রাত" এর রঞ্জু, মনীষা, পরী, আর জুতাকে বালিশ বানিয়ে পার্কের বেঞ্চিতে ঘুমানো মবিন এখনও আমাদের হৃদয়ে গেঁথে আছে।

"আজ রবিবার" এর কঙ্কা ভাইয়া, তিতলি ভাইয়া, আর বড় চাচা'র কথাও কি ভুলেছি আমরা?.... ভুলি নাই।

আর বাকের ভাই'র কথা মতো এখনকার গর্দভগুলোর এই অপসৃষ্টি ক'দিনই বা মনে থাকবে আমাদের?

সস্তা ডায়লগ, হাওয়াই মিঠাইর মতো হালকা গল্প, গালাগালি আর ভালগারিজমে ভরপুর এই হাবি-জাবি গুলো কি সত্যিই "নাটক"?

নাকি নাটকের আদলে "ফাটক"....?



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×