শিবনারায়ণ দাশ। কুমিল্লার আয়ূর্বেদ চিকিৎসক সতীশচন্দ্র দাশ এর ঘরে জন্ম তাঁর। '৭১ এ বর্বর পাক হানাদাররা নিয়ে হত্যা করে পিতা সতীশচন্দ্রকে। সেই শহীদের সন্তান শিবনারায়ণ দাশ।
কুমিল্লা ভিক্টোরিযা কলেজে টানানো তৎকালীন প্রেসিডেন্ট আইউব খানের ছবি পদদলিত করার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল একসময়। সেই শিবনারায়ণ দাশ।
অবজ্ঞা আর আবহেলায় পরে আছে মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম। যাকে শুধু আমরা বইয়ের সাধারণ জ্ঞানের প্রশ্নেই জানতে পারি। দেখি না কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এমনকি ২ মার্চ পতাকা উত্তোলন দিবসেও তার দেখা মেলে না...।
অবহেলিত, চির অবহেলিত মানুষটিকে আমরা প্রাপ্য সম্মান দিতে পারি নি।
আমরা এমনই জাতি বেচে থাকেত কাউকে সম্মান দিতে পারি না। কাউকে সম্মান করতে পারি না। সম্মান করতে বেমালুম ভুলে গেছি আমরা। এই সব মহামানবরা চির কালই অবহেলিত থেকে যাচেছন আমাদের কাছে। -যার অঙ্কিত পতাকা সারা বিশ্বে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে, তিনি নিজ দেশে অবহেলিত। যার অঙ্কিত পতাকা স্বগৌরবে মাথা উচু করে বাঙ্গালী জাতির পরিচয় বহন করছে তাকে আমরা সম্মানিত করতে পারি নি। আমরা অভাগা, অবলা জাতি।....
জাতি আপনাকে স্মরণ করুক আর না করুক আপনি মিশে আছেন আমাদের গর্বের সাথে। আমাদের জাতি সত্ত্বার সাথে। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে ততদিন আপনি বেচে থাকবেন মাথা উচু করে।........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


