somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেপথ্য কণ্ঠে বাজতে লাগলো, "হাওয়া মে উড়তা হে...তেরা লাল দো পাট্টা...."

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে চেয়ারে হেলান দিতেই চোখ দুটো বুজে এলো। চোখের পাতা এক হতেই দেখি রুমের দরজা খুলে ভিতরে ঢুকলেন বাকের ভাই। আঙ্গুলে প্যাচানো চেইন ঘুরাতে ঘুরাতে একেবারে আমার সামনে এসে দাঁড়ালেন মুখ ভর্তি দাঁড়ি আর সৌম্য চেহারার মানুষটি।

"কী করছিস?" কড়া গলার বাকের ভাই'র।
"জ্বি ঘুমাচ্ছি। বড় ক্লান্তি লাগছে।"
ঠাস্ করে গালের মধ্যে চড় কষে বললেন, "কেন ঘুমাচ্ছিস?"
"জ্বি ঘুম পাচ্ছে, তাই ঘুমাচ্ছি। সারাদিন অনেক দৌড়ঝাঁপ গেছে।"
"ঘুম থেকে তাড়া তাড়ি ওঠ।"

এমন সময় মাথার পেছন দিক থেকে বদির কণ্ঠ ভেসে এলো। বদি যে আচমকা কোথা থেকে এসে ঘাপটি মেরে বসে আছে বুঝতে পারলাম না।

"ঐ ব্যাটা ওঠ, বাকের ভাই ওঠতে বলছে তারপরও ঘুমাস? তোরে চ্যাংদোলা কইরা পুরা অফিস ঘুরানো হইবো।" বলেই বাকের ভাইর মুখের দিকে তাকালো বদি।

"বাকের ভাই আপনে হুকুম দেন শালারে চ্যাংদোলা কইরা পুরা অফিস ঘুরাই।"

"না থাক আজ একটা শুভ দিন। মাপ কইরা দে।"

বাকের ভাই হুমায়ূন আহমেদ স্যারের একটা বাঁধানো ছবি হাতে ধরিয়ে দিয়ে বললেন "নে এইটা তোর পেছনের দেয়ালে টানা।"

বদি ধমক দিয়ে বলল, "কি ব্যাপার চাইয়া রইছস ক্যান? তাড়াতাড়ি টানা।"

বাকের ভাই পিঠ চাপড়ে বললেন-

"ওঠ কেক কাটবো।"
"কেক?"
"হুম, স্যরের জন্মদিনের কেক। মিস্টার বেকার থেইকা আনছি। আয় সবাই মিইলা কাটি।"

মোনা একগাদা রঙিন মোমবাতি হাতে নিয়ে নরম পায়ে হেঁটে হেঁটে ভেতরে আসলো। খুব আদরমাখা কণ্ঠে বলল, " কাউকে একটা ম্যাচ আনতে বলতো। ম্যাচ আনতে ভুলে গেছি।"

বদি বলল, "গান ছাড়"
"কোন গান?"
"আরে ব্যাটা কোন গান ছাড়বি জানস না?"
"জ্বি?"
"হাওয়া মে উড়তা হে......গানটা ছাড়।"
"এই গান কই পামু? আমার কাছে তো নাই।"
"ছাড়তে কইছি ছাড়। ইন্টারনেট থেইকা ডাউনলোড দে।"

নেপথ্য কণ্ঠে বাজতে লাগলো, "হাওয়া মে উড়তা হে...তেরা লাল দো পাট্টা...."

"নক্ষত্রের রাত" এর রঞ্জু, মনীষা, পরী, আর মবিনও দেখি চলে এসেছে।

এত্ত মানুষ কই জায়গা দেই! ছোট্ট অফিসে..।

"আজ রবি বার" এর বড় চাচাও দেখি একটা কাশি দিয়ে ভিতরে ঢুকলেন।

আসলেন "বহুব্রীহি"র ডাক্তার সাবও। আজ আর তার লাজুক ভঙ্গি নেই। খুব প্রাণবন্ত দেখাচ্ছে তাকে।

পিয়ন দিয়ে দোকান থেকে একটা ম্যাচ আনিয়ে মোনার হাতে দিলাম। সে একে একে রঙিন মোমবাতিগুলোর মাথায় আগুন জ্বালিয়ে দিলো।

সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছি। বড় চাচা কেকের সাথে দেয়া প্লাস্টিকের ছুরিটা নিয়ে কেকের ভেতর চালিয়ে দিলেন।

হাত তালিতে মুখরিত হয়ে গেল পুরো ড্রইং রুম।

"হ্যাপি বার্থ ডে টু ইউ......হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ইউ............

শুভ জন্মদিন স্যার।

যারা যারা স্যারের জন্মদিনের কেক খেতে চান, দেরি না করে আমার ঘুম ভাঙার আগে এক্ষুণি চলে আসুন..........।







১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×