somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা সময় এই পৃথিবীতে কেউ কারও নয়.............

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোবহান সাহেবের মনে হচ্ছে একটু পরেই তিনি মারা যাবেন। আজ তিন মাস হলো স্ট্রোক করে বিছানায় পড়ে আছেন। বয়স কিছুটা হয়েছে, তবে যাওয়ার বয়স হয়নি। আরও কিছুটা কাল থাকার খুব ইচ্ছা হচ্ছে তার। তার চেয়েও ঢের বেশি বয়স নিয়ে দিব্বি হেসে খেলে সুস্থ সুন্দরভাবে বেঁচে আছেন, তার বাড়ির সিকিউরিটি ইউনুস মিয়া।

মাঝে মাঝে ভাবেন, সোবহান সাহেব। অতিরিক্ত ভোগই আজ তার জীবনে নামিয়ে এনেছে এ দুর্ভোগ। দারিদ্র্যে মানুষ মরে না। মানুষ মরে অতিরিক্ত ভোগে। কোনো রকম হিসাব নিকাশ ছাড়া ভোগ বিলাসিতাই তার কাল হয়েছে।

অতি আশ্চর্যের বিষয়। সোবহান সাহেব মরতে বসেছেন, অথচ এ নিয়ে ছেলে সন্তান স্ত্রী কারওই কোনো উদ্বেগ নেই। উৎকণ্ঠা নেই। বিশাল বাড়িতে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সন্ধ্যায়ও টিভি চলছে। সিনেমা চলছে। গল্পগুজ হচ্ছে। আড্ডা চলছে। ভালোমন্দ রান্না চলছে। সবই তার কানে যাচ্ছে। বিছানায় পড়ে আছেন ঠিকই। কান তো আর বিছানায় পড়ে নেই!
তার এইভাবে পড়ে পড়ে বেঁচে থাকাটা যেন কারওই পছন্দ হচ্ছে না। তাকে আর প্রয়োজন নেই তাদের। জীবনের সমস্ত দেনা-পাওনা চুকে গেছে। এই যে তিনি চলে যাচ্ছেন, তাতে কারওই কোনো অসুবিধা নেই। বাড়ির জায়গায় বাড়ি। গাড়ির জায়গায় গাড়ি। ব্যাংক ব্যালেন্স সবই তো রইলো।

সোবহান সাহেবের মনে হতে লাগলো, একটা সময় এই পৃথিবীতে কেউ কারও নয়। সবাই কেমন যেন পর হয়ে যায়। একটা গান মনে পড়ে গেল তার- আপন আপন করিস যারে, সে তো আপন নয়.......। বার্ধক্যের আগেই অথর্ব হয়ে পড়ে আছেন বেচারা।

দুই পুত্রবধু শিক্ষিতা সুন্দরী এবং আধুনিক। বেশ বড় ঘরের মেয়ে। ছেলেদের এককালে বড় ঘর দেখে বিয়ে করিয়েছিলেন। আজ তারা ভদ্রতার খাতিরে সেজেগুজে দিনে একবার দুবার রুমে আসে, যেন হাসপাতালে ভিজিটিং আওয়ারস এ কোনো নিকটাত্মীয় রুগি দেখতে আসে। সব কিছুই কেমন যেন ভাসা ভাসা আর উড়ু উড়ু। কোনো কিছুতেই প্রাণ নাই।

কেউ কেউ বলাবলি করছে, এভাবে পড়ে পড়ে কষ্ট না পেয়ে চলে গেলেই ভালো হতো। যত তাড়াতাড়ি যাবে, ততই কষ্ট কম হবে। তার বেঁচে থাকার কষ্ট নিয়ে সবাই কতো বিচলিত এই সংসারে।

সোবহান সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন। দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে মাঝে মাঝে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন একসময়। কতো অন্যায় আর অবৈধভাবে এই সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অথচ আজ সবাই তার যাবার প্রহর গুনছে বসে বসে। তার বেঁচে থাকার কষ্টটা লাগছে সবার বুকে।.......কার জন্য কাদের জন্য তিনি এই আলিশান বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স গড়ে তুলেছেন?? কার জন্য??..... কিছুই ভেবে পান না আজ তিনি।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×