somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা কোনো ছোট গল্প কিংবা অনুগল্প নয়। সিনেমা হচ্ছে সিনেমা। যার শুরু থাকলে শেষও থাকতে হয়.......। মন চাইলেই ইচ্ছে মতো ফুলস্টপ টেনে দেয়া যায় না।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"একজন সিনেমা খোরের কাঠগড়ায় "পিঁপড়া বিদ্যা" "

প্রথমে বলে নেই, আমি সিনেমা বোদ্ধা নই, তবে সিনেমা খোর বলতে পারেন আপনারা। যে কিনা মাটির ব্যাংকে ছোট বোনের জমানো টাকা সুঁই দিয়ে নিপুন হস্তে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে সিনেমা দেখতে যেতুম। যাকে কিনা নব্বইর দশকের একেবারে গোড়ার দিকে হলে গিয়ে সিনেমা দেখার অপরাধে ঘরের বাহিরে রাত্রিবাস করতে হয়েছে!

তারপক্ষে "পিঁপড়া বিদ্যা" একটি পূণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র কথাটি মেনে নিতে কষ্ট হবারই কথা বৈকি। বড়জোর একটি লেজে-গোবরে সংমিশ্রিত কাহিনী নির্ভর অসমাপ্ত টেলিফিল্ম-এর খেতাব দেয়া যেতে পারে এটিকে।

জানি না আমার অতি প্রিয় ও গুণি নির্মাতা ফারুকী ভাই, কাদের কথা মাথায় রেখে "পিঁপড়া বিদ্যা"র মতো একটি অতি উচ্চমর্গের ছবি বানিয়েছেন। এবং প্রচরণার তোড়জোড়ে পারও পেয়ে গেছেন।
প্রথমদিন ছবিটি দেখতে গিয়ে টিকিটের অভাবে ফেরত আসতে হয়েছে। '৯৭ সালের পর টিকিটের অভাবে এই প্রথম কোনো ছবি দেখতে গিয়ে হল ঘর থেকে ফেরত আসতে হয়েছে। প্রথম দিন ছবি দেখতে না পেরে, ফেরত আসলেও মনে মনে পুলক বোধ করছিলাম।

দুই সপ্তাহ পরে সময় বের করে আবার গেলাম। এক ঠোঙা পপকর্ন কিনে ভিতরে ঢুকলাম। পপকর্ণ শেষ হবার আগেই দেখি, সিনেমা শেষ!

উপভোগ যেটুকু করেছি- তা হচ্ছে, আমার পাশের সিটেই ছিল একজোড়া কপোত কপোতী। খানিক পর পর কপোতী কপোতকে জিজ্ঞেস করছে, "এই এইটা দিয়া কি বুঝাইতে চাইছে?" "কোথায় থেইকা কোথায় আসলো?" ইত্যাদি ইত্যাদি

কপোত বেচারা নিজেও ছবির কোথা দিয়ে কী হচ্ছে, তা ধরতে পারছেন না। তাই একই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমার দিকে।
আমি পপকর্ন মুখে ফুরতে ফুরতে বললাম, "ভাই, আপনার কি মনে হয় আমি ফারুকী?"
"না তা হবে কেন?"
"তবে জ্বালাতন করছেন কেন?"
"সরি ব্রাদার!"

হুম এই ছবির কাহিনী বুঝতে হলে। আমার মতো কিংবা ঐ কপোত কপোতীর মতো নির্বোধ দর্শকের সিটের পাশে ফারুকী ভাই'র থাকা আবশ্যক ছিল।

বলি বাপু, সিনেমা কোনো ছোট গল্প কিংবা অনুগল্প নয়। সিনেমা হচ্ছে সিনেমা। যার শুরু থাকলে শেষও থাকতে হয়.......। মন চাইলেই ইচ্ছে মতো ফুলস্টপ টেনে দেয়া যায় না।

গ্রাম্য ছেঁড়া কাঁথার মতো জোড়াতালি মার্কা গল্প দিয়ে বানানো "পিঁপড়া বিদ্যা" দেখে সত্যিই হতাশ হয়েছি। এই ছবি অস্কার জিতলেও আমার হতাশা ঘুচবে না।

আশা করি, ভবিষ্যতে ফারুকী ভাই' একটি ভালো গল্প নির্ভর এবং সত্যিকার অর্থেই "সিনেমা" উপহার দিবেন আমাদের। সে গুণ তাঁর রয়েছে।

কেননা যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে জানেন আবার বাঁদরও গড়তে জানেন।..........














১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×