somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই নেভার সাপোর্ট "উম্মাদনা"

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার বাবাকে ভালোবাসি। আমার মাকে ভালোবাসি। আমার পরিবারের প্রতিটি সদস্যকে আমি ভালোবাসি।

আমি কি আমার বাবার প্রতিটি কথা মেনে চলি?

উত্তর: না

আমি কি আমার মায়ের প্রতিটি কথা মেনে চলি?

উত্তর: না

আমি কি আমার পরিবারের প্রতিটি সিদ্ধান্ত মাথা পেতে নেই?

উত্তর: না

আমার বাবা-মা কিংবা আমার পরিবারের প্রতি আমার ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি নেই। তারপরও সবগুলো প্রশ্নের উত্তর: "না"

এখন কথা হচ্ছে, কেউ যদি আমার বাবা-মাকে কিংবা আমার পরিবারকে গালি দেন, তবে আমার মনের অবস্থাটা কী হবে একবার ভাবুন তো??

আমি কিন্তু তাদের প্রচণ্ড ভালোবাসি। তবে তাদের সব কথা কিংবা আব্দার মানি না।... তবুও কেউ একজন আমার পরিবারকে গালি দিলে তাকে কী করতে ইচ্ছে করবে সেটা আপনারই ভেবে দেখুন...।

আমার কাছে আমার ধর্মটাও ঠিক সেরকম। আমি আমার ধর্মকে ভালোবাসি। তবে উপরের প্রশ্নগুলো করলে প্রত্যেকটির জবাবই হবে "না"।

এখন অনেকেই বলবেন, আপনি তো মিয়া নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইত্যাদি ইত্যাদি জগতের আকাম-কুকাম.....অনেক কিছুই করেন। তাহলে আপনি কিসের মুসলমান?

তাদের প্রশ্নের জবাব আমি উপরে দিয়েছি। আমি আমার বাবা-মা কিংবা পরিবারের সব আদেশ কিংবা সিদ্ধান্ত মানি না, তাই বলে কি আমি তাদের সন্তান নই?

তাদের প্রতি আমার ভালোবাসা নেই??

মুক্তমনার নাম করে আপনারা যারা আমার "ধর্ম"কে গালমন্দ করেন। পিতা-মাতার অবাধ্য সন্তানের মতো এই অতি দুর্বল "মুসলমান"রই যদি মনে আঘাত লাগে। তবে পিতা-মাতার অন্ধভক্ত সন্তানের মতো অতি স্ট্রং "মুসলমান" এর কেমন লাগার কথা???

আপনি নাস্তিক হতেই পারেন। এটা আপনার স্বাধীনতা। আপনার নাস্তিক্যবাদ নিয়ে বসে বসে "মুড়ি" খান। আমার ধর্ম বিশ্বাসকে ব্যঙ্গ-বিদ্রুপ করে গালি দেবার অধিকার আপনাকে কে দিয়েছে???

পাড়ার কে আমার পিতাকে সালাম দিলো কি দিলো না সেটা আমার দেখার বিষয় নয়।

কিন্তু কে আমার পিতাকে গালি দিলো, সেটা অবশ্যই দেখার বিষয়....।

...আর হ্যাঁ, আমার বাবাকে কেউ গালি দিলে আমি যদি মাথাগরম করে চাপাতি নিয়ে তাকে কোপাইতে ছুটে যাই, তবে সেটা হবে উম্মাদনা।

আই নেভার সাপোর্ট "উম্মাদনা।"




৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×