somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধীদের চিত্ত সর্বদা দুর্বল হয়ে থাকে এটা সত্য....। কিন্তু আমরাও যে দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছি এটা কি কম সত্য???

১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছুটছি।

প্রাইভেটকার বড় বড় বাস আর সিএনজির ফাঁকফোকর দিয়ে রুদ্ধশ্বাসে ছুটছি...।

একজন নারী রিক্সাযাত্রির গলা থেকে থাবা দিয়ে চেইন নিয়ে উল্কাবেগে ছুটছে ছিনতাইকারী।

গাড়ি থেকে নেমে আমিও ছুটছি তার পিছু পিছু। চিৎকার করে বলছি, "আরে ধরুণ ধরুণ... ছিনতাইকারী ছিনতাইকারী।"

সবাই হা-করে তাকিয়ে তাকিয়ে আমার ছুটে চলা দেখছে। যেন কোন সিনেমার শূট্যিং দেখছে তারা। দেখে খুব মজা পাচ্ছে যেন....।

আমার একজন স্টাফও ছুটছেন আমার পিছু পিছু। 'বস' গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পিছনে ছুটছেন, তিনি বসে থাকেন কী করে!!!

অবশেষে....... নাহ। আমি ধরতে পারি নি ছিনতাইকারীকে।.....ব্যর্থ হয়ে হাঁপাতে হাঁপাতে ফেরত আসতে হয়েছে আমাকে।

অথচ চেয়ে থাকা লোকগুলো যদি একটু হাত বাড়াতো...। কেউ একজন যদি সাহস করে ঝাঁপটে ধরতো তাকে.....।

জানি ব্যর্থ হতে হতো না আমাকে। ব্যর্থ হতে হতো না আমাদেরকে....।

হয়তো আমরা সবাই মিলে ছিনতাই হওয়া চেইনটি এনে সেই নারীর হাতে তুলে দিতে পারতাম...। যিনি কি-না চেয়ে ছিলেন, আমার কিংবা আমাদের ছুটে চলা পথের দিকে....।

আমার স্টাফ বললেন, "ছার কাজটা ঠিক করেন নাই একদম। এইভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পেছনে ছোটাটা উচিত হয় নি আপনার। যদি....."

আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, "আমারা সবাই যদি চেয়ে চেয়ে দেখি, তবে কী করে হবে? কাউকে না কাউকে তো পিছু ছুটতেই হবে....।"

ক'দিন আগে আমার ছোট মামাকে একদল ছিনতাইকারী ডিবি পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিতে চেয়েছিল। তিনি তাদের সাথে তর্ক করছেন। ধস্তা-ধস্তি করছেন। আশপাশের লোকজন চেয়ে চেয়ে দেখল। কেউ একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো না- কী হয়েছে?.... বেশ কিছু সময় পর একজন বৃদ্ধ এগিয়ে এলেন। মামাকে জিজ্ঞেস করলেন, "কী হয়েছে?"

বৃদ্ধের 'কী হয়েছে?" শোনার সাথে সাথে ছিনতাইকারীরদল গাড়িতে ওঠে চলে যায়। মামা বেঁচে যান।...

অপরাধীদের চিত্ত সর্বদা দুর্বল হয়ে থাকে এটা সত্য....। কিন্তু আমরাও যে দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছি এটা কি কম সত্য???

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×