somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানি যদি ভারতের কোন ক্লাসলেস মেয়ে হতো। আর তার নাম হতো "রাধিকা"

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ রাতে দরজায় টোকা দেয়ার শব্দ পেলাম। সেহেরি খেয়ে বিছানায় শুয়ে এ পাশ-ওপাশ করছি। চোখ দু'টো কেবল লেগে এসেছে।
"কে?"

নিস্তব্ধতার অতল গভীরে যেন হারিয়ে গেছে রাত। সাড়া-শব্দ না পেয়ে আবার জিজ্ঞেস করলাম- কে?

নাহ্ সাড়া-শব্দ নেই।

একটু পরই গোঙ্গানির মতো বিশ্রি একটা শব্দ শুনতে পেলাম। ঠিক যেন একটি আহত কুকুর দরজার ওপাশে বসে গোঙ্গাচ্ছে।

মনে মনে ভাবলাম, রুবি না-তো! আমাদের বাসায় থাকে মেয়েটি। বাসার কাজ-কর্মে সহযোগিতা করে। ইদানীং রাতে না-কি মৃত মানুষ দেখতে পায় সে। মৃত মানুষ তার খাটের উপর সাদা কাপড় পরে গুটিসুটি হয়ে বসে থাকে। এ নিয়ে ক'দিন আগে তুমুল কাণ্ড। আব্বা মা আর আমি মিলে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাই।

সারা বাড়িতে সে এই মৃত মানুষের ভয় ছড়িয়ে দিয়েছে। রাত-বেরাতে মা এবং আমার স্ত্রীকে ডেকে তুলে হাপাতে হাপাতে তাদের ভূত আর মৃত-মানুষ দেখার গল্প শোনায়।

আমি গলার স্বর একটু বাড়িয়ে বললাম- কে? রুবি না-কি?

ভারী আর গম্ভীর গলায় জবাব এলো- "না...। আমি রুবি না।"

"তবে কে?"

"আমাকে ভুলে গেছ তোমরা...?"

বেশ ভীতি জাগানিয়া কণ্ঠস্বর।

"আরে কে তুমি? কাকে ভুলে গেছি আমরা? কে তুমি?"

"আমি...।"

"আহ হা আমি টা কে?"

"আমি ফেলানী। ফেলানী খাতুন..।"

"কোন ফেলানী? ফেলানী কে? এ বাসায় তো এ নামে কেউ থাকে না।"

"হা হা হা আমাকে ভুলে গেছ তোমরা? অমিয় ঘোষ আমাকে খুন করেছে..। আমি ফেলানী...। আমি ফেলানী। ফেলানী খাতুন....।"

এমন সময় বউ'র কণুই'র গুতা খেয়ে ঘুম ভেঙ্গে গেল।

বউ ঘুম ঘুম কণ্ঠে বলল, "এ্যাঁই ঘুমের ভেতর কার সাথে কথা বলছ তুমি?"

ফুল বলিউমে ফ্যান চলছে। তারপরও ঘেমে-নেয়ে একাকার অবস্থা। রোজা না থাকলে এক জগ পানি সাবার করে ফেলতাম এক টানে।
....উঠে বসলাম। তারপর বিছানা থেকে নেমে রুমের ভেতর খানিক পায়চারি করতে লাগলাম।
.................
ফেলানির মত একটা ক্লাসলেস অসহায় মেয়ের বিচারের কি রায় হল তা নিয়া আমাদের আগ্রহ না থাকারই কথা।

আচ্ছা, ফেলানি যদি ভারতের কোন ক্লাসলেস মেয়ে হতো। আর তার নাম হতো রাধিকা। তাকে হত্যা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাহলে কি অবস্থা হত? কি হতো সেই বিচারে রায়?

আমাদের কল্পনাশক্তি হয়তো অতদূর দেখতে পায় না। কিন্তু খানিকটা হলেও তো অনুমান করা যায়।

আফসোস গোলামির জিঞ্জির থেকে আমরা আজও বের হতে পারলাম না। গোলামি আর কুকুরের মতো পা চাটাই যে আমাদের রক্তে মিশে আছে বহুকাল ধরে......
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×