somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কিছু দিয়া যান, কি সুন্দর ইন্ডিয়ান সুতা দিয়া সিলাই দিছি"

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত চারটায় ফ্যাক্টরি থেকে ফোন এলো একজন শ্রমিক আহত হয়েছেন। দৌড়ে ছুটে গেলাম। নিজে গাড়ি চালিয়ে তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল ছুটলাম।

গেটে নামতেই সাতাশ-আঠাশ বছরের একজন দালাল এসে ধরলো।

"কি সমস্যা কই যাইবেন?" খুব উদ্বেগের সাথে জানতে চাইলো দালাল।

পাত্তা না দিয়ে ভিতরে গেলাম। শুনতে পেলাম, দালাল গালি দিলো, "শালা বাইন চো* পণ্ডিত আইছে.."

দশ টাকা দিয়ে টিকেট কাটলাম। কর্তব্যরত কর্মকর্তা নির্দিষ্ট ওয়ার্ড এ যেতে বললেন। সেখানে যাওয়া মাত্র একজন ওয়ার্ডবয় দৌড়ে এসে বললেন, "আসেন সিলাই কইরা দেই।"

"আপনি সেলাই করে দিবেন?"

ওয়ার্ড বয় ফিক করে হেসে বললেন, "কেন ভাই আমগো পছন্দ অয় না? সিলাই-মিলাই আমরাই তো করি।"

ডিউটি ডক্টরের দৃষ্টি আকর্ষণ করলাম। পরে আমার চাপাচাপিতে তিনি নিজেই সেলাই করলেন। ওয়ার্ডবয় তার পাশে বসে মোবাইলে তাস খেলছিল।

সেলাই শেষে ওয়ার্ডবয় কাছে এসে বললেন, "কিছু দিয়া যান, কি সুন্দর ইন্ডিয়ান সুতা দিয়া সিলাই দিছি।"

একশত টাকার একটা নোট তার হাতে গুজে দিলাম।

এরপর ডিউটি ডক্টর সিটিস্ক্যান রুমে পাঠালেন। সেখানে আরেক দালাল ওত পেতে আছে। সিটি স্ক্যানের দায়িত্বে থাকা ভদ্রলোক ঘুম থেকে ওঠে আমাদের দেখে বেশ বিরক্ত হলেন। দালাল আমার রোগীকে হাত ধরে টেনে নিয়ে স্ক্যানিং টেবিলের উপর শোয়ালো।

দায়িত্বরত ভদ্রলোককে ২০০০ টাকা বিল দেবার সময় তিনি বিরস বদনে ডান হাতে গাল চুলকাতে চুলকতে বাম হাত দিয়ে টাকাটা নিলেন।

দালাল বলল, "দেন ১০০ টাকা দেন।"

"কেন?"

"আপনার রোগী রে টাইনা টুইনা শোয়াইছি। দেন তাড়াতাড়ি দেন। অন্য কাম আছে?"

১০০ টাকা বের করে দিলাম। একটু পরে আবার এসে বলল, "দেন ৩০টা ট্যাকা দেন।"

"কেন?"

"খামের দাম। সিটি স্কিনের ফিল্ম ভরার খাম।"

"একটা খামের দাম ৩০ টাকা? ফিল্ম তো খামে ভরেই দেবার কথা?"

দালাল ধমক দিয়ে চলে গেল। দায়িত্বরত ভদ্রলোকের কাছে আমার নামে বিচার দিলো। আমি তার কাছে গেলে তিনি চোখ গরম করে আমার দিকে তাকিয়ে, আমার হাতে খাম বিহীন খালি ফ্লিম ধরিয়ে দিলেন।

সেই দালাল ধমকের সুরে জানালো- সে সেখানকার স্টাফ না। তার চাচা বা কেউ একজন চাকরি করেন। নেতা-পেতাদের ট্যাকা দিয়ে ঢুকছে। তাদের মতো দালালদের সাথে নাকি পুলিশ-সাংবাদিকরাও সমিহ করে কথা বলে!

ঢাকা মেডিক্যাল এ যতবার যাই, ততবারই সত্যি খুব অসহায় লাগে নিজেকে। এর পরিবর্তন কি কোন দিন হবে না??


সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×