somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা..... ঈদ মুবারক.....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ কেনার ধুম পড়ে যায় বাজারে। যার একটা আছে তিনি আরও একটা কিনে নেন।

কেউ কেউ এক কোরবানির মাংস আরেক কোরবানি পর্যন্ত রেখে খেতে পছন্দ করেন। কেউ কেউ মাংস শুটকি দিয়ে কিংবা বড়ি বানিয়ে বয়াম ভরে রেখে দেন, সারা বছর মাংসের শুটকি খাবেন। মাংসের বড়ি খাবেন.....।

..........কেউ কেউ এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকেন। কেউ একজন তাকে কেজি দুয়েক গোস্ত দিয়ে বলবেন- "ছেলে-মেয়ে নিয়া রাইন্দা খাইও"

বছরে এই একটি দিন ছেলে-মেয়েকে নিয়ে দুই টুকরা মাংস আর একটু মাংসের ঝোল খাওয়ার আশায় দিন গুনেন কেউ কেউ....।

আপনার গেটের ফাঁক দিয়ে কোন শিশু হয়তো হাত ঢুকিয়ে মিনতি করছে, "একটা টুকরা দেন......একটা টুকরা দেন....."
আপনি তখন ধমকের সুরে বলছেন- "আরও আগে আসতে পারলি না? সব দেওয়া শেষ যা আর নাই...বিরক্ত করিস না..."

অথচ সেই আপনার ডিপ ফ্রিজের ঢাকানাটি মাংস বোঝাই হয়ে যাওয়াতে ভালো মতো আটকাতে পারছেন না। খানিক ফাঁক হয়ে আছে....। হয়তো দুদিন পরে আফসোস করবেন, "আহ হা রে ঢাকনাটা ভালো মতো না আটকানো তে মাংস ভালো মতো জমে নাই। উপরে থাকা আধা ফ্রিজ মাংস নষ্ট হয়ে গেছে!"

আপনি তো সারা বছরই খান, আপনার পরিবার পরিজনও খায়। অন্তত এই একটি দিন হাত-পাতা শিশুটিকে এক টুকরা মাংসের স্বাদ নিতে দিন না প্লিজ.....

আমাদের অনেক আত্মীয় এবং প্রতিবেশি আছেন, যারা নানা কারণে কোরবানি দিতে পারছেন না। কিন্তু মুখ ফুটে কাউকে বলতেও পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কোরবানি দেবার তৌফিক দান করেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সেই সব আত্মীয় এবং পরিবারকে নিজ দায়িত্বে খুঁজে বের করা। জোর করে হলেও তাদের বাসায় মাংস পাঠিয়ে দেয়া....।

আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করে নিক....

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা..... ঈদ মুবারক.....








সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×