somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফির তুলনা মাশরাফিই...

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের ম্যাচের পর মাশরাফির ক্যাপ্টেন্সি ও দক্ষতা কিংবা বিচক্ষণতা নিয়ে যারা কথা বলছে, সেসব নির্বোধদের জন্য আমি এক মিনিট নিরবতা পালন করছি।

মাশরাফির তুলনা মাশরাফিই তাঁর সাথে কারো তুলনা হয় না। কিছু কিছু মানুষ ও কিছু সৃষ্টির সাথে কোন কিছুরই তুল না হয় না কোন দিন।

মনে পড়ে কি কোন একদিন কেনিয়া ছিল আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। কেনিয়ার সাথে জয় পাওয়াটাই ছিল অনেক বড় পাওয়া। জিম্বাবুয়ে আমাদের কাছে তখন অনেক বড় শক্তিধর এক টিম।

মেরিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এর বাংলাদেশ বনাম কেনিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয় ২০ মার্চ ১৯৯৯ এ। যেই কেনিয়ার আজ বাংলাদেশের নাম শুনলে হাঁটুতে কাঁপুনি ধরে যায়, সেই কেনিয়ার কাছে বাংলাদেশ ৮ উইকেটে হেরে ছিল সেদিন। ৮ উইকেট এ। আজকের অবস্থান থেকে ভাবা যায়!

একই টুর্নামেন্ট এ জিম্বাবুয়ের মধ্যকার দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ১৯৯৯ সালে। সেই ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। শাহরয়িার হোসেন বিদ্যুৎ এর সাথে ব্যাটিং করতে নেমে ১৭০ মিনিট ক্রিজে থেকে ৯ চার আর ২ ছক্কায় ১১৬ বলে ১০১ রান করে ছিলেন মেহরাব হোসেন অপি। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।

কাঁচের প্লেটে করে কিছু একটু খেতে খেতে খেলা দেখছিলাম। অপি সেঞ্চুরি করার ইয়ায়য়য়য়.. বলে লাফ দিতে গিয়ে পড়নের লুঙ্গির গিঁট খুলে গিয়ে ছিল। কাঁচের প্লেট হাত থেকে পরে গিয়ে কয়েক টুকরো হয়ে গিয়ে ছিল। সবাই টিভি স্ক্রিনের দিকে এতটাই মনযোগী ছিল যে, আমার লুঙ্গির গিঁট খুলে যাওয়াটা কারোই দৃষ্টি গোচর হলো না।

সেই জিম্বাবুয়ে টিম আজ আমাদের কাছে পাত্তা পায় না। খেলা দেখারও আগ্রহ পাই না। বড় এক পেশে খেলা পানসে লাগে।
বলি, ধুর জিম্বাবুয়ের সাথে আর কি খেলা দেখবো! শুধু শুধু টাইম ওয়েস্ট। ইন্ডিয়া আফ্রিকা পাকিস্তান অস্ট্রেলিয়া হলে না হয় কথা ছিল!

একটা সময় খেলায় নামলে জানতাম হারবো, তবুও এক বুক আশা নিয়ে হা-করে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম। যদি কিছু হয়ে যায় আজ। যদি জিতে যাই! ........ঠিক যেমনভাবে আজ "হা" করে তাকিয়ে থাকেন জিম্বাবুয়ের ক্রিকেট প্রেমী দর্শকগণ। যদি বাংলাদেশের সাথে একটি ম্যাচ জিতে যায় তারা! যদি কিছু হয়ে যায়!

বাংলাদেশ ক্রিকেট আজকের এ অবস্থানে আশার পেছনে মাশরাফির অবদান কখনো ভুলার নয়। মাশরাফি ইজ দ্য বস।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×