somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন ওএসডি?

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকের ভেতর ম্যানেজারের রুমে বসে কথা হচ্ছিলো একজন মানুষের সাথে। খানিকটা তাঁর দিকে ঝুঁকে পড়ে বেশ মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিলাম আমি। জীবনের অম্ল-মধুর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছিলেন তিনি।

ভদ্রলোক একজন যুগ্ম সচিব। বর্তমানে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি অবস্থায় আছেন।

আরেকটু অবাক হলাম যখন শুনলাম, বিএনপি জোট সরকারের আমলেও তিনি ওএসডি ছিলেন। সততার জন্য চাকরি জীবনে বদলি হয়েছেন ৪৪ বার।

তাঁর দোষ তিনি মন্ত্রণালয় কিংবা রাজনৈতিক নেতাদের অন্যায় কাজে কখনো সহযোগিতা করেন নি। আপোষ করেন নি।

এক পর্যায়ে দুঃখ প্রকাশ করে বললেন, "সরকার জনগণের টাকায় বসিয়ে বসিয়ে আমাকে বেতন দিচ্ছে। কিন্তু রাষ্ট্র কিংবা জনগণের কোন কাজে আসতে পারছি না।"

একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের জানুয়ারি ও মে মাসে দুই দফা দাখিলকৃত তালিকা অনুযায়ী দেখা যায় যে, ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ওসডি কর্মকর্তা ছিলেন ১৬১৬ জন। এর ভেতর ১৯ জন সচিব ৮৮ জন অতিরক্তি সচিব।২৮০ জন যুগ্ম সচিব। ৮৭৮ জন উপসচিব, ২৪৪ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ১০৭ জন সহকারী সচিব। ওই সময় তাদের পেছনে সরকারের ব্যয় হয়েছে ৪৭ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৪৭০ টাকা।

২০০৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৬ সেপ্টম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওএসডি ছিলেন ১৯৮৯জন কর্মকর্তা। এর মধ্যে ১৩ জন সচিব, ১৬৬ জন অতিরিক্ত সচিব, ৪৯০ জন যুগ্ম সচিব, ৭৯০ জন উপসচিব, ৪৬০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৭০ জন সহকারী সচিব। এই সময়ে তাঁদের পেছনে সরকারের ব্যয় হয়েছে ১০৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৫৩৭ টাকা।

....অন্যান্য দেশে ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি শব্দটির যেই অর্থ, বাংলাদেশে সেই অর্থ বহন করে না। সেসব দেশের জনপ্রশাসনে কিছু কর্মকর্তার ওপর বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়; যাঁরা অন্য কর্মকর্তাদের চেয়ে তুলনামূলক বেশি দক্ষ ও যোগ্য হিসেবে বিবেচিত। সরকারের প্রয়োজনে তাঁদের ওপর সেই দায়িত্ব অর্পণ করা হয়। আবার দায়িত্ব শেষে আগের পদে ফিরিয়ে আনা হয়।

....জনগনের টাকায় সরকারি কর্মকর্তাদের বসিয়ে বসিয়ে বেতন দেবার কোন মানে হয় না। এটি তাঁদের জন্য অপমানজনকও বটে। সরকারি কর্মকর্তা শৃঙ্খলাবিরোধী কিছু করলে ওএসডি না করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে জনগন তাদের সেবা থেকে যেমন বঞ্চিত হবে না। তেমনি সরকারও বদনামের হাত থেকে বেঁচে যাবে।



সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×