somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলার সময় বাড়ানো হোক

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার সব মিলিয়ে মেলার গেট থেকে ফেরত এসেছি চারদিন। অফিসের কাজ শেষে মেলায় যেতে যেতে মেলার সময় ফুরিয়ে যায়। গেটে ঢুকতেই দেখি, বাতি নিভে গেছে। সবাই স্টল বন্ধ করায় ব্যস্ত। দীর্ঘশ্বাস ছেড়ে আবার উল্টো পথে হাটতে শুরু করি।

বিকেল তিনটায় মেলা শুরু হয়। শেষ রাত আটটায়। আয়োজন দেখেই বুঝা যায়, কর্মজীবী মানুষের কথা মাথা থেকে দূরে সরিয়ে রেখে মেলার আয়োজন করা হয়েছে।

ধরা যাক, কোন একজনের অফিস উত্তরা হাউজ বিল্ডিং কিংবা মিরপুর সাড়ে এগারো নতুবা যাত্রাবাড়ি। তিনি অফিস শেষ করে বড় জোর সাড়ে পাঁচটায় মেলার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সিএনজি খুঁজতে তার সময় লাগলো বিশ মিনিট। পাঁচটা পঞ্চাশে তিনি সিএনজিতে ওঠে রওনা হলেন। ভাগ্য খুব সুপ্রসন্ন হলে দেড় ঘণ্টায় টিএসসিতে এসে পৌঁছাতে পারবেন। সাতটা বিশ কিংবা সাড়ে সাতটায় মেলার গেটে পৌঁছে তিনি কী করবেন?

এক স্টল থেকে দ্বিতীয় স্টলে যেতে যেতে বেজে গেল আটটা। বই আর কেনা হয় না। হয় না মেলা দেখাও। মেলা থেকে বের হয়ে টিএসসির কোনা থেকে চালতা আর বড়ইর মিক্সড আচাড় অথবা একটা চিতল পিঠা কিনে খেতে খেতে আবার রিটার্ন সিএনজিতে ওঠা ছাড়া কিছুই করার থাকে না তার।

আফসোস বাণিজ্যমেলায় বদনা-বালতি কেনার জন্য রাত দশটা অবধি সময় দেয়া হয়। কিন্তু বইমেলায় বই কেনার জন্য সময় বরাদ্ধ রাত আটটা!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×