somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোক দেখানোর জন্য যাকাত নয়...

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজা আসলেই ছোট-বড় সব মার্কেটগুলোতে যাকাতের কাপড়ের বিজ্ঞাপন দেখা যায়। দোকানের সামনে বড় বড় অক্ষরে সাইনবোর্ড ঝুলানো থাকে, ''এখানে যাকাতের কাপড় পাওয়া যায়''

মহান আল্লাহ পাক সামর্থ্যবানদের উপর যাকাত ফরয করে দিয়েছেন। যাকাত গরীবের হক। অথচ গরীবের এই হক আদায় করতে গিয়ে আমরা বেছে নেই যাকাতের কাপড়ের নামে নিম্ন মানের বস্তু..।

সাধারণ মাপে মহিলাদের শাড়ি লম্বায় ১২ হাত হয়। কিন্তু দেখা যায় যে, বাজারের যাকাতের কাপড় গুলোর মাপ ১০ বা সাড়ে ১০ হাত। যা ধোয়ার পর আরো খাটো হয়ে যায়। কিছুদিন পর রং উঠে মলিন রূপ ধারণ করে..।

অথচ রাসূল (স) বলেছেন, "তোমাদের কেউই পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।" (বুখারী ও মুসলিম)

অন্ধ-দুর্বল-ক্ষুতওয়ালা পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হয় না। কুরবানি ফরজ নয়, ওয়াজিব। আর যাকাত ফরজ। তাহলে সেই যাকাত কি খারাপ জিনিস দিয়ে আদায় করলে আদায় হবে?? যাকাতদাতারা প্রশ্নটা নিজেকে করুন।

যাকাত শব্দটির আভিধানিক অর্থ ‘পবিত্রতা’ বা ‘পরিশুদ্ধতা' অর্থাৎ যাকাত প্রদানের মাধ্যমে নিজের সম্পদকে পবিত্র কিংবা পরিশুদ্ধ করা। কথা হচ্ছে যে, আমাদের দেয় নিম্ন মানের কাপড়ের দ্বারা আসলেই কি আমাদের সম্পদ পবিত্র কিংবা পরিশুদ্ধ হচ্ছে?

সূরা আল ইমরান এর ৯২ নং আয়াতে বলা হয়েছে, "তোমরা কখনই নেকী বা কল্যাণ হাছিল করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বা পছন্দনীয় বস্তু দান করবে এবং তোমরা যা কিছু দান করো সে সম্পর্কে মহান আল্লাহ পাক সম্যক জ্ঞাত।"

আমাদের দেশে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি তা যথাযথভাবে প্রদান করেন তবে সমাজের অভাব বহুলাংশে হ্রাস পাওয়ার কথা। কিন্তু যে নিয়মে যাকাত প্রদান করা হয় তাতে সঠিক সফলতা আসছে না।

ট্রাক ভরে নিম্ন মানের যাকাতের কাপড় দেয়া হয়। তাও আবার সপ্তাহ খানেক আগে থেকেই মাইক ও ঢাক ঢোল পিটিয়ে প্রচারণা দিয়ে। এতে ঐ এলাকায় যাকাত দাতার ব্যাপক সুনাম ছড়িয়ে পরে, মানুষ তাকে সালাম দেয়। বছর ঘুরে নির্দিষ্ট সময় আসলেই সবাই তাকে 'যাকাত কবে দেবেন?' এই রকম প্রশ্ন করতে শুরু করেন।

এতে তিনি অনেক সম্মান ও আত্মতৃপ্তি উপলব্ধি করে থাকেন। একসময় সমাজ সেবকের লেবেল তার গতরে সেঁটে যায়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ইসলামে যাকাত ফরয করা হয়েছে। সমাজে তা প্রতিফলিত হয় না।

তাই লোক দেখানোর আশায় অধিক লোককে যাকাত দেয়ার জন্য যারা এ নিম্নমানের কাপড় ক্রয় করে যাকাত দিবেন, তাদের যাকাত আদায় হওয়া তো দূরের কথা, উল্টো ফরজ আমল যাকাতকে অবজ্ঞা করার জন্য কঠিন গুনাহে গুনাহগার হবেন।

সতরাং সময় থাকতেই সাবধান হয়ে যান!!!


সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×