somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প প্রচেষ্টা : ১ "ভুল"

২৩ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুস্তাফিজ সাহেব অনেকক্ষণ ধরে হেটে চলেছেন রাস্তায় । অনেকটা উদ্ভ্রান্ত ।পা চলছেনা । মাথায় চিন্তার ঢেউ ।মামুনের মাকে কী বলবেন তিনি ?একজন বাবা কিভাবে এই কাজটা করলেন ! এতটা নিষ্ঠুর তিনি ।

মনে পড়ে বাইশ তেইশ বছর আগের কথা । মামুন তখনো হাটতে শেখেনি । আদর করতে কাছে গেলেই আঙ্গুল খামচে ধরতো আর হেসে বলে উঠত 'বাব্বু' ! তখনো আব্বু বলতে শেখেনি । ছেলেকে কাঁধে নিয়ে কত যায়গায় ঘুরেছেন । মানুষ বলতো ছেলের আনন্দে পাগল হয়ে গেছে । পাগলই তো ! দীর্ঘ এগারটি বছর পর তাদের সন্তান এসেছে ঘর আলো করে পাগলতো হবেনই !

রাস্তার পাশে কিছু বখাটে ছেলে উদ্ধত ভঙ্গিতে সিগারেট টানতে টানতে যাচ্ছে ।একটা ছেলে বলতে গেলে তার মুখের ওপর ধোঁয়া ছেড়ে গেলো । চেহারা দেখে মনে হয় নেশা টেশাও করে । তিনি বিরক্ত ভরে মনে মনে খিস্তি ঝাড়তে ঝাড়তে সরে গেলে ওখান থেকে । তার হঠাত্‍ মনে পড়লো, মামুন কখনো কী এমন করেছে ? হয়তো বা তাকে কেউ গালি দিয়ে এভাবে ।তার জন্মকে প্রশ্নবিদ্ধ করে !

ছোট থেকেই অনেক মেধাবী ছিলো ও ।কখনো আলাদা করে পড়তে বলতে হয়নি । সবসময় নিজের তাগিদেই পড়েছে ।এস এস সি তে যখন ও গোল্ডেন A+ পেল ।ভর্তি হলো একটা ভালো কলেজে । ছেলে যা চেয়েছে তাই তিনি দিতে চেষ্টা করেছেন সাধ্যমত ।মনে হয়েছিলো এখন থেকে যে ছেলে হয়তো নিজের ভালো মন্দ নিজেই দেখতে পারবে ।অতিরিক্ত বিশ্বাসের জন্য কখনো তার আলাদা কোন খোজ নেয়া হয়নি ।খোজ নিলেও সেটা শুধু লেখাপড়া কেন্দ্রিক । যদি তখন তার নৈতিকতার খোজটুকুও রাখা হতো তাহলে হয়তো এতটা অধপতনের সুযোগই পেতো না । অনুশোচনায় গুমড়ে উঠে তাঁর বুক ।

কলেজর হোষ্টেলে থাকতো ও।বাসায় ও আসতো না অতটা । বলতো পড়ার চাপ । আর ওদিকে কিছু খারাপ ছেলের সাথে থেকে সিগারেট শুরু করে আস্তে আস্তে মাদকের সাথেও সখ্য হয় তার । কখনো বাসা থেকে আলাদা টাকাও নেয়নি । যাতে কেউ বুঝতে না পারে । সেই টাকা যোগাতেই মাদকের ব্যবসায় ও জড়িয়ে পড়ে ।

যেদিন ওর মা ব্যাপারটা ধরতে পারে তখন অনেক দেরী হয়ে গেছে । একদিন বাথরুম একটা সিরিন্জ দেখেন তিনি । পরে এটা তার মুস্তাফিজ সাহেব দেখে ব্যাপারটা ধরতে পারেন । তারপর ছেলেকে অনেক বোঝানো হয়েছে । নিরাময় কেন্দ্রে পাঠানোর চেষ্টা করা হয়েছে; লাভ হয় নি ।


গতকয়েকদিন মাদক চোরাচালানের একটা গ্রুপকে ধরতে পুলিশ হন্যে হয়ে ঘুরছে । চক্রের অন্যতম সদস্য হিসেব মামুনের নামেও গ্রেফতারী পরোয়ানা ঝুলছে । শুনেছেন ছেলে তার দেশের বাইরে যাবার ব্যবস্থাও করে ফেলেছে সীমান্ত দিয়ে । একটি বার শুধু মায়ের সাথে দেখা করতে গভীর রাতে বাসায় আসবে । এরপরই দেশান্তর । নিজের সাথে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত হাতে ফোন তুলে নিলেন মুস্তাফিজ সাহেব ।

আজ শনিবার শুনানী ছিলো মামুনের । জজ সাহেব সবশুনে মামুনের গ্রুপের মোট ৬ যাবতজীবন কারাদন্ড দেন । জীবনের শ্রেষ্ঠ সময়টাই তার কাটবে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে । একই শহরে থাকবেন তারা সবাই । কিন্তু মা বাবা আর সন্তানের মাঝে থাকবে কারাগারের বিশাল প্রাচীর । আইনের দূর্ভেদ্য দেয়াল ।


মুস্তাফিজ সাহেবের বুকটা কেমন যেন করে ওঠে । মামুনকে বাচানোর কোন চেষ্টাই তিনি করেন নি । ওর মা অনেক অনুরোধ করেছিলো । কিন্তু তিনি বিবেকের কাছে থমকে গেছেন বারবার । সেদিন মামুন নিজেই ওর বাবাকে 'পিশাচ' ডেকেছিল ওকে ধরিয়ে দেয়ায় !

রাস্তা যেন শেষ হতে চায় না । এ পথের ওপার অনেক চিন্তিত মুখে বসে আছেন একজন মা । তার সপ্ন যত কিছুই হোক জজসাহেব মামুন নিশ্চয়ই ক্ষমা করে দেবেন । এবার বাসায় এলেই ওকে একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করাবেন তিনি । ছেলেকে আবার গড়বেন তিল তিল করে । একে বারে ছোট্টবেলার সেই মামুনের মত । তার জীবনের সব কালীমা মুছে দেবেন ।তার সব সপ্নগুলো জোড়া লাগবে ফের ।কিন্তু তা কী হয় !
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×