somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: অতোটা সহজ নয়

১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতোটা সহজ নয়,
যতোটা সহজ তুমি ভাবো।
এতো সহজে হয় না কিছু , হয়ে যায়নি কখনো ।

তুমি ভেবে নিলে একজন মানুষের মন্চে ভাষণের
উচ্চ কম্পাংকে ভেঙেছে দাসত্বের শৃংখল;
কিংবা তারহীন ইথারে চেপে
তোমার দুয়ারে পৌছে গেছে স্বাধীনতা;
অতোটা সহজ নয় ।

তবে নয়টি মাস অজস্র মরদেহ
পুড়ে যাওয়া অগনিত ঘর, সপ্ন, ভবিষ্যত;
অনেকগুলো মায়ের, অনেক নববধুর
কিংবা সেই কবিতা লেখা তরুণের-
এগুলোকে কী বলবে তুমি ?

রাজনীতির মাঠে স্বাধীনতাকে পন্য করে,
যখন তুমি উপুর্যপুরি ধর্ষণ করো,
মানুষের ওই নিখাদ দেশপ্রেম ।
তখনো জানো না তুমি ক'ফোটা রক্ত তোমার
হয়েছে জমা ওই লাল সবুজ পতাকায় ।

অতোটা সহজ নয় সবকিছু নিজের করে নেয়া,
অতোটা সহজ নয় ক্ষমা করে দেয়া ।

শুধু মাত্র নীতির ঘোড়ায় চড়ে,
দাবড়ে বেড়ানো রক্তাক্ত প্রান্তর নির্বিকারে,
লাখো খুন ধর্ষণের লেলিহান শিখা যখন জ্বালিয়ে দিয়েছে শ্যামল সবুজ ।
তখন তোমার নির্লিপ্ত হাতকে কাপুরুষ ভেবে
ভুল হওয়াটা ঠিক ভুল নয় ।

যুগের দরজা দিয়ে এতোটা সামনে এসে,
একবার করজোড়ে ক্ষমা তোমাকে
সফেদ মুক্তি দেবে,
এতোটা সহজ নয়।

ততোটা সহজ নয় ক্ষমা,
যতোটা সহজে তুমি ম্যানিলা রশির প্রান্তে
ঝুলতে থাকা কয়েকটা বদমাশ খুনীকে
কোন লোভে করে দিলে ক্ষমা ।
ভেবেছিলে এই হুজুগে বাংগালীরা ভুলতে ওস্তাদ,
একসময় সবাই ঠিকই ভুলে যাবে !
কিন্তু অতোটা সহজ নয় ভোলা ।

স্বামী হারা নারীর দুশ্চিন্তায় ঘুমহীন রাতগুলো
নির্ভয়ে শাপান্ত করবে তোমায়, ঝোলাবে ফাসির দড়িতে; অহর্নিশ ।
ক্ষমা পাওয়ার ক্ষীণ আশা যদি করো তবে বলি,
ক্ষমা পাওয়া এতটা সহজ নয় ।

অতটা সহজ নয় ধরে রাখা সততার লেবাস,
রাতের কোন অপ্রস্তুত প্রহরে ঠিকই ওই পাশবিক মুখটা,
কোনদিন ঠিকই খুলে যাবে ।
যতোটা সহজে ওই লালপানি কালাপানি
এক করে দাও,
ততোটা সহজ নয় এটা ।

ভাবো, কাঠালের ভাগ ছাড়া
ভেঙ্গে খাবে ঘাড়ে-
বাক্যের ফুলঝুড়ি কথকতার আড়ে
ঢেকে দেবে ব্যর্থতা তোমার, নোংরামী সব রাতের আধারে
অতটা সহজ নয় ।

অতন্দ্রে জেগে থাকা বত্রিশ কোটি চোখ কখনো একসাথে বন্ধ হবে না ।
এত প্রতারণা কখনো ভুলে যাবে না সবাই, করে দেবে না ক্ষমা ।
ক্ষমা পাওয়া অতোটা সহজ নয় ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×