somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ আসল সমস্যা !

০৫ ই জুন, ২০১৩ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোচনা করে ‘যেকোন’ সমস্যার সমাধান সম্ভব,
এটা আমাদের রাজনীতির ভাষ্য ।
এই 'যেকোন' সমস্যার সংজ্ঞা আলাদা
এই সমস্যা চোরের সমস্যা;
চুরির সময় গৃহস্তের দরজা কে পাহাড়া দেবে সেই সমস্যা ।
লুটতরাজের লাখের ভাগটা কে নেবে সেই সমস্যা ।
কিংবা কে কতক্ষণ রাজনীতির অন্ধকারে মুখ বাচিয়ে
মানুষের গলায় কাটার মত আটকে থাকা,
বিশ্বাসকে নির্বিঘ্নে ধর্ষণ করতে পারে সেই সমস্যা ।
লুটেরাদের পীঠ বাচাতে কে সবচেয়ে পরে দৌড়াবে,
সেই সমস্যা ।

এই ‘সমস্যার’ সাথে জীবনের যোগ নেই ।
এই তালিকায় কোন হৃদয়ের রোগ নেই ।
জনগণ দেবতার শান্তির ভোগ নেই ।
দারিদ্র মুক্তির কোন যোগাযোগ নেই ।

তবু এটা কে একটা সমস্যাই ভাবতে হবে,
আপনার সর্বভুক মস্তিষ্ক প্রচার যন্ত্রের দারুণ আজ্ঞাবহ ।
আপনি ছিচকে চোরের চেয়ে নিকৃষ্ট
ওইসব পুকুর চোরদের বেশী মর্যাদা দেন ।

ফুটপাথে চায়ের দোকানে বসে
এখন আপনি আর রাজা উজির মারেন না ।
আপনার উচ্চকন্ঠ এখন ছোয়
সংবিধান, গণতন্ত্র, স্বাধিকার স্বজাত্যবোধ;
আরো কত দাতভাঙ্গা খটমটে শব্দ ।

আপনার বিদগ্ধ উচ্চারণগুলো,
বেতনভুক বারোয়ারী সৈনিকের মতো
দর্প ভরে লং মার্চ করতে থাকে
হাইকোর্ট থেকে সংসদে;
গুলশান থেকে ধানমন্ডি;
গারদ থেকে রাজপথে;
সকাল -সন্ধ্যায়, রোদে কিংবা বৃষ্টিতে;
নিয়মিত বিরতিতে ।

ভেবে আকুল হন,
কাকে আপনার সর্বস্বটুকু তুলে দিবেন,
আর কার দিকে এগিয়ে দিবেন আপনার অভিজ্ঞ পাছা,
যাতে রাজনীতিবিদ নামের ঐ তস্করগুলো
একটু আস্তে লাথি মারে !
কিংবা লাথিতে লাথিতে রক্তাক্ত করে দিলেও
শেষকালে অন্তত একবার আন্তরিক ভাবে বলে ‘সরি’!

হ্যা জনাব সচেতন নাগরিক
আপাতত আপনিই আমার দৃষ্টিতে
একটা বিশাল ‘সমস্যা’ ।
আর এই সমস্যা আলোচনার মাধমে কী সমাধান সম্ভব?
আপনিই বলুন ।

কবিতাঃ সমস্যা !
হাবিবুর রহিম
রাত ১২টা ৫৫মি
০৬.০৬.১৩


সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×